1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের দুর্নীতি ও পাচারের বোঝা এখনো বহন করছে দেশ: তথ্যমন্ত্রী কুয়েত ও বাহরাইনের দিকে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ শ্যামনগরে আ’লীগ-বিএনপি-জামায়াতের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮ যমুনা সেতু সংযোগ মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে ঢাকামুখী যাত্রীরা বিভিন্ন সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পুশ ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে কোস্ট গার্ড ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়াবাজেট ঘোষণা এনসিপির ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১ হাজার ৪১১ হাদী হত্যা মামলায় জাবের কেন বাদী? প্রশ্ন তুললেন বোন মাসুমা হাদী

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ

অনলাইন ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৬ জুন, ২০২৬

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৭ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে বিজিবির কঠোর অবস্থান ও নজরদারির কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শেষ পর্যন্ত ওই ব্যক্তিদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যায়।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্তের ২৩৮/এমপি সীমান্ত পিলার এলাকা দিয়ে এ পুশ ইনের চেষ্টা শুরু হয়। প্রায় ১৯ ঘণ্টা ধরে চলা এ পরিস্থিতির অবসান ঘটে দিবাগত রাত ১টার দিকে।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম। তিনি জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে বিজিবির টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, পুশ ইনের জন্য আনা ১৭ জনকে সীমান্ত অতিক্রম করানোর চেষ্টা করা হলে বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে বাধা দেন। ফলে তারা দিনভর শূন্যরেখা ও ভারতীয় সীমান্তের অভ্যন্তরে অবস্থান করলেও বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে পারেননি।

এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংশ্লিষ্ট ব্যক্তিদের বাংলাদেশি নাগরিক হওয়ার পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি বিএসএফ বলে জানিয়েছে বিজিবি।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মাহবুব আলম জানান, রাত পর্যন্ত ওই ১৭ জন সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন। পরে বিএসএফ সদস্যরা তাদের ভারতীয় ভূখণ্ডের দিকে নিয়ে যায়। এ সময় তাদের মধ্যে কান্নাকাটির ঘটনাও দেখা যায় বলে দাবি করেন তিনি।

বিজিবির অধিনায়ক মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, মানবিক বিবেচনায় শুরুতে তাদের শূন্যরেখায় অবস্থানের সুযোগ দেওয়া হয়েছিল। তবে সন্ধ্যার পর তাদের নো-ম্যানস-ল্যান্ডে সরিয়ে দেওয়া হয়। পরে রাতের আঁধারে বিএসএফ পুশ ইনের চেষ্টা থেকে সরে এসে তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেয় বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, সীমান্তের ওই এলাকায় বর্তমানে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বাহিনীটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park