1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিভিন্ন সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পুশ ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে কোস্ট গার্ড ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়াবাজেট ঘোষণা এনসিপির ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১ হাজার ৪১১ হাদী হত্যা মামলায় জাবের কেন বাদী? প্রশ্ন তুললেন বোন মাসুমা হাদী হাদী হত্যার বিচার দাবিতে সরকারের প্রতি সাত দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের ১৪ জুন দুই দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার, নেই কোনো হতাহতের ঘটনা ঢাকার দুই সিটিতে দ্রুত নির্বাচন চাইলেন জামায়াত নেতা সেলিম উদ্দিন প্রস্তুতি ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইতিহাস গড়ল আইভরি কোস্ট

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়াবাজেট ঘোষণা এনসিপির

অনলাইন ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ৫ জুন, ২০২৬

‘বাংলাদেশ টু পয়েন্ট ও: সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি’ শিরোনামে ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়াবাজেট প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি। দলটির দাবি, এই বাজেটের লক্ষ্য হলো সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগ বৃদ্ধি করে দেশের অর্থনীতিকে আরও টেকসই ভিত্তির ওপর দাঁড় করানো।

শুক্রবার (৫ জুন) দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ছায়াবাজেটটি প্রকাশ করা হয়। বাজেটে ১২টি খাতে মোট ৭১টি প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে দলটি।

অনুষ্ঠানে বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, বাংলাদেশে কেবল সংখ্যার হিসাবনির্ভর বা নামসর্বস্ব বাজেট নয়, বরং বাস্তবমুখী ও জনকল্যাণকেন্দ্রিক বাজেট প্রয়োজন।

হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, বর্তমান সরকার যে অর্থনীতি উত্তরাধিকারসূত্রে পেয়েছে তা মূলত লুটপাটনির্ভর এবং ক্যাপাসিটি চার্জনির্ভর ব্যবস্থার ওপর দাঁড়িয়ে আছে। তার মতে, দীর্ঘদিনের নানা কাঠামোগত দুর্বলতা অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ-সংক্রান্ত সাম্প্রতিক ঘটনাগুলো অর্থনীতির জন্য আশাব্যঞ্জক নয়। এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এনসিপি নেতারা আশা প্রকাশ করেন, জাতীয় বাজেটের প্রতিটি টাকার সুফল যেন সাধারণ মানুষের কাছে পৌঁছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নও নিশ্চিত হয়। তাদের মতে, বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করা গেলে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park