রণদীপের ছেড়ে দেওয়া চরিত্রে বাজিমাত অক্ষয় খান্নার – দৈনিক দেশেরকথা
অনলাইন ডেস্ক
২৪ মে ২০২৬, ১:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রণদীপের ছেড়ে দেওয়া চরিত্রে বাজিমাত অক্ষয় খান্নার

বলিউডে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অক্ষয় খান্না। ‘ধুরন্ধর’ ছবির সাফল্যের পর দর্শক ও নির্মাতাদের আগ্রহ বেড়েছে তাকে ঘিরে। তবে তার এই সফলতার পেছনে রয়েছে রণদীপ হুদার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রণদীপ জানান, ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট সিনেমা ছাওয়া-এ মুঘল সম্রাট ঔরঙ্গজেবের চরিত্রে অভিনয়ের প্রস্তাব প্রথমে তার কাছেই গিয়েছিল। পরে সেই চরিত্রে অভিনয় করেন অক্ষয় খান্না এবং দর্শকদের প্রশংসা কুড়ান।

মারাঠি সাহিত্যিক শিবাজী সাওয়ান্তর উপন্যাস অবলম্বনে নির্মিত ‘ছাওয়া’ সিনেমায় মারাঠা শাসক সম্ভাজির চরিত্রে অভিনয় করেন ভিকি কৌশল। ছবিতে ঔরঙ্গজেবের চরিত্রে অক্ষয় খান্নার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়। প্রায় ৭০০ কোটি রুপি আয় করা এই ছবির পর থেকেই অক্ষয় নিজের পারিশ্রমিকও বাড়িয়েছেন বলে জানা গেছে।

রণদীপ হুদা বলেন, সে সময় তিনি নিজের সিনেমা সাভরকর নিয়ে নানা আইনি জটিলতা ও ব্যস্ততার মধ্যে ছিলেন। পাশাপাশি ‘ছাওয়া’ সিনেমায় হিন্দু-মুসলিম বৈরিতার বিষয়টি তুলে ধরা হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন। এসব কারণে নতুন কোনো রাজনৈতিক বা আইনি বিতর্কে জড়াতে চাননি তিনি।

শেষ পর্যন্ত রণদীপের ছেড়ে দেওয়া সেই চরিত্রই অক্ষয় খান্নার ক্যারিয়ারে নতুন গতি এনে দেয়। সূত্র: আনন্দবাজার পত্রিকা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসামে ৬ বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্ধের যৌন নিপীড়নের অভিযোগে থানার মামলা দায়ের

আত্রাইয়ে ভিজিএফ’র চাল পেলেন ১৫ হাজারের অধিক দুস্থ পরিবার

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

বেলুচিস্তানে গাড়ি বোমা হামলায় ২৪ পাকিস্তানি সৈন্য নিহত

লাকসামে তিন স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগ অটোরিকশা চালককে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড প্রদান

রামিসা হত্যা মামলার শুনানির দিন ধার্য ১ জুন

জাবিতে শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি জুনায়েদ, সম্পাদক মিজান

একদিনে আরও ১৬ শিশুর মৃত্যু, হামে মৃতের সংখ্যা বেড়ে ৫২৮

রামিসা হত্যা মামলায় ২ আসামির বিরুদ্ধে চার্জশিট

১০

কুয়েতে জমে উঠেছে কোরবানির পশুর হাট দাম বেশি হিমশিম খাচ্ছেন প্রবাসীরা

১১

কুমিল্লার লাকসাম প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালামের বিরুদ্ধে এনসিপি নেতার কুরুচিপূর্ণ মন্তব্য ও বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১২

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ

১৩

রামিসা হত্যা মামলার চার্জশিট জমা আজ, বিশেষ কোর্টে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার

১৪

ট্রাইব্যুনালের মামলা চলমান অবস্থায় অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত না: চিফ প্রসিকিউটর

১৫

রণদীপের ছেড়ে দেওয়া চরিত্রে বাজিমাত অক্ষয় খান্নার

১৬

বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ চালক

১৭

পশ্চিম তল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার, এলাকায় তীব্র ক্ষোভ

১৮

কক্সবাজারে আদালত প্রাঙ্গণে দু’পক্ষের মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

১৯

মিথ্যা মামলায় হয়রানি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বিচারক

২০