রামিসা হত্যা মামলায় ২ আসামির বিরুদ্ধে চার্জশিট – দৈনিক দেশেরকথা
নিজস্ব প্রতিবেদক
২৪ মে ২০২৬, ৪:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামিসা হত্যা মামলায় ২ আসামির বিরুদ্ধে চার্জশিট

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে।

রোববার (২৪ মে) পল্লবী থানার নারী ও শিশু জিআর শাখায় মামলার তদন্ত কর্মকর্তা অহিদুজ্জামান অভিযোগপত্র দাখিল করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর প্রসিকিউশন বিভাগের ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।

আদালত সূত্র জানায়, চার্জশিট গ্রহণের বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। এরপর মামলাটি বিচারের জন্য সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে বদলির আদেশ দেওয়া হতে পারে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল-এর বিচারক মাসরুর সালেকীনের আদালতে আজই চার্জ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ-এর আদালতে জবানবন্দি দেন সোহেল রানা। একই ঘটনায় গ্রেফতার হওয়া স্বপ্না আক্তারকে পৃথক আদালতে হাজির করা হলে তাকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে কৌশলে নিজের ফ্ল্যাটে নিয়ে যান স্বপ্না আক্তার। পরে সোহেল রানা শিশুটিকে ধর্ষণ ও হত্যা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর স্থানীয়রা দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে খাটের নিচে শিশুটির মস্তকবিহীন মরদেহ এবং বালতির ভেতর মাথা দেখতে পান। অভিযোগে আরও বলা হয়, আলামত গোপনের উদ্দেশ্যে মরদেহ বিকৃত করা হয়েছিল।

পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া সোহেল রানাকে ফতুল্লা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসামে ৬ বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্ধের যৌন নিপীড়নের অভিযোগে থানার মামলা দায়ের

আত্রাইয়ে ভিজিএফ’র চাল পেলেন ১৫ হাজারের অধিক দুস্থ পরিবার

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

বেলুচিস্তানে গাড়ি বোমা হামলায় ২৪ পাকিস্তানি সৈন্য নিহত

লাকসামে তিন স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগ অটোরিকশা চালককে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড প্রদান

রামিসা হত্যা মামলার শুনানির দিন ধার্য ১ জুন

জাবিতে শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি জুনায়েদ, সম্পাদক মিজান

একদিনে আরও ১৬ শিশুর মৃত্যু, হামে মৃতের সংখ্যা বেড়ে ৫২৮

রামিসা হত্যা মামলায় ২ আসামির বিরুদ্ধে চার্জশিট

১০

কুয়েতে জমে উঠেছে কোরবানির পশুর হাট দাম বেশি হিমশিম খাচ্ছেন প্রবাসীরা

১১

কুমিল্লার লাকসাম প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালামের বিরুদ্ধে এনসিপি নেতার কুরুচিপূর্ণ মন্তব্য ও বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১২

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ

১৩

রামিসা হত্যা মামলার চার্জশিট জমা আজ, বিশেষ কোর্টে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার

১৪

ট্রাইব্যুনালের মামলা চলমান অবস্থায় অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত না: চিফ প্রসিকিউটর

১৫

রণদীপের ছেড়ে দেওয়া চরিত্রে বাজিমাত অক্ষয় খান্নার

১৬

বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ চালক

১৭

পশ্চিম তল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার, এলাকায় তীব্র ক্ষোভ

১৮

কক্সবাজারে আদালত প্রাঙ্গণে দু’পক্ষের মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

১৯

মিথ্যা মামলায় হয়রানি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বিচারক

২০