পাকিস্তানের বিপক্ষে স্নায়ু চাপের ম্যাচে সেঞ্চুরি করেছেন লোকেশ – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১১ সেপ্টেম্বর ২০২৩, ৭:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানের বিপক্ষে স্নায়ু চাপের ম্যাচে সেঞ্চুরি করেছেন লোকেশ

চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে স্নায়ু চাপের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে সেঞ্চুরি করেছেন লোকেশ রাহুল। ১০০ বলে ১০টি চার আর দুটি ছক্কার সাহায্যে শতরানের ম্যাজিক ফিগার স্পর্শ করেন লোকেশ রাহুল।

ওয়ানডে ক্যারিয়ারের ৫৬তম ম্যাচে ষষ্ঠ সেঞ্চুরি হাাঁকালেন রাহুল। তবে টেস্ট ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে এটা আন্তর্জাতিক ক্রিকেটে তার ১৫তম সেঞ্চুরি।

রোববার শ্রীলংকার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। এশিয়া কাপের ১৬তম আসরের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত। আগে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে রোহিত শর্মারা।

উদ্বোধনীতে ১২১ রানের জুটি গড়েন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। এরপর মাত্র ৩ রানের ব্যবধানে ভারত হারায় ২ উইকেট।

৪৯ বলে ৬টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৫৬ রান করে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। ৫২ বলে ১০টি বাউন্ডারিতে ৫৮ রানে ফেরেন শুভমান গিল।

১২৩ রানে দুই ওপেনার আউট হওয়ার পর ভারতের হাল ধরেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। এদিন ২৪.১ ওভারে ১৪৭ রান করে ভারত। ২৮ বলে ১৭ আর ১৬ বলে ৮ রানে অপরাজিত ছিলেন লোকেশ রাহুল ও বিরাট কোহলি।

এরপর শুরু হয় বৃষ্টি। বৃষ্টির কারণে রোববার আর খেলা হয়নি।

ম্যাচ গড়ায় সোমবার রিজার্ভ ডেতে। আজ সোমবার রিজার্ভ ডেতে বৃষ্টির কারণে খেলা শুরু হয় ১ ঘণ্টা দশ মিনিট পর। খেলা শুরুর পর ব্যাটিংয়ে নেমে তাণ্ডব শুরু করেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। তৃতীয় উইকেটে তারা ইতোমধ্যে ব্যাটিং তাণ্ডব চালান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনজুরির শঙ্কায় ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়লেন লিওনেল মেসি

কুবি শিক্ষার্থীদের ঈদ ভাবনা; ত্যাগের ঈদে মানবিক সমাজ গঠনের প্রত্যাশা

ঈদের আগে আবার বাড়ল সোনার দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩৮ হাজার টাকা

টাঙ্গাইলে রডভর্তি ট্রাক উল্টে নিহত ১৫, আহত অন্তত ১০

চাটখিল উপজেলা ছাএদলের পদেপার্থী রনি মিঝি জামায়াতের পক্ষ নিয়ে ইউনিয়ন ছাএদলের সভাপতির উপর অতর্কিত হামলা

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র সর্বোচ্চ সতর্ক অবস্থানসহ নজরদারি বৃদ্ধিকরণ

লাকসামে ৬ বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্ধের যৌন নিপীড়নের অভিযোগে থানার মামলা দায়ের

আত্রাইয়ে ভিজিএফ’র চাল পেলেন ১৫ হাজারের অধিক দুস্থ পরিবার

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

১০

বেলুচিস্তানে গাড়ি বোমা হামলায় ২৪ পাকিস্তানি সৈন্য নিহত

১১

লাকসামে তিন স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগ অটোরিকশা চালককে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড প্রদান

১২

রামিসা হত্যা মামলার শুনানির দিন ধার্য ১ জুন

১৩

জাবিতে শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি জুনায়েদ, সম্পাদক মিজান

১৪

একদিনে আরও ১৬ শিশুর মৃত্যু, হামে মৃতের সংখ্যা বেড়ে ৫২৮

১৫

রামিসা হত্যা মামলায় ২ আসামির বিরুদ্ধে চার্জশিট

১৬

কুয়েতে জমে উঠেছে কোরবানির পশুর হাট দাম বেশি হিমশিম খাচ্ছেন প্রবাসীরা

১৭

কুমিল্লার লাকসাম প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালামের বিরুদ্ধে এনসিপি নেতার কুরুচিপূর্ণ মন্তব্য ও বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৮

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ

১৯

রামিসা হত্যা মামলার চার্জশিট জমা আজ, বিশেষ কোর্টে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার

২০