1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জাবি হলে ছাত্রশিবিরের উদ্যোগে সাইকেল পাম্পার বিতরণ – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বালেন্দ্র শাহর মন্ত্রিসভায় নতুন ধাক্কা, এবার পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে ছবি তুলতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই ছাত্র ৮ ঘণ্টা পর ফেরত ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স হরমুজ প্রণালিতে দুই জাহাজ জব্দ করল ইরান, তিন কনটেইনার জাহাজে হামলার খবর বাংলাদেশে পেপ্যাল চালুর উদ্যোগ, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন কার্ড সংরক্ষিত নারী আসনে এনসিপির তাবাসসুমের মনোনয়ন বাতিল, মনিরার মনোনয়ন স্থগিত স্থানীয় উদ্ভাবিত লাহসই প্রযুক্তি ছড়িয়ে দিতে সুন্দরগঞ্জে সেমিনার  ট্যাক্স-ফ্রি নয়, এমপিদের জন্য সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি হয়নি, সংসদে অভিযোগ প্রধানমন্ত্রীর

জাবি হলে ছাত্রশিবিরের উদ্যোগে সাইকেল পাম্পার বিতরণ

আমির ফয়সাল
  • প্রকাশ রবিবার, ২৭ জুলাই, ২০২৫

জাবি প্রতিনিধি : শিক্ষার্থীদের চলাচলে সহজতা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২১টি আবাসিক হলে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য ম্যানুয়াল সাইকেল পাম্পার বিতরণ করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

রোববার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলের প্রভোস্টদের নিকট পাম্পার হস্তান্তরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রতিটি পাম্পার সংশ্লিষ্ট হলের নিরাপত্তা প্রহরীর কাছে সংরক্ষিত থাকবে যাতে শিক্ষার্থীরা প্রয়োজন অনুযায়ী সহজেই ব্যবহার করতে পারেন।

এ বিষয়ে শাখা সভাপতি মহিবুর রহমান মুহিব বলেন, “আমাদের ক্যাম্পাস অনেক বড় এবং অধিকাংশ শিক্ষার্থী দৈনন্দিন যাতায়াতে সাইকেল ব্যবহার করেন। তবে মাঝেমধ্যে সাইকেলের টায়ারে হাওয়া কমে গেলে তাদের দূরবর্তী দোকানে যেতে হয়, যা সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য। এই বাস্তবতা বিবেচনায় আমরা ছেলেদের ও মেয়েদের প্রতিটি আবাসিক হলে একটি করে সাইকেল পাম্পার সরবরাহ করেছি, যাতে প্রয়োজনের সময় হাতের কাছেই সমাধান মেলে। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস শিক্ষার্থীদের জন্য বাস্তব উপকারে আসবে।”

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park