এআই প্রযুক্তিতে ট্রাফিক মনিটরিং, এক সপ্তাহে ৩শ’র বেশি মামলা – দৈনিক দেশেরকথা
অনলাইন ডেস্ক
১১ মে ২০২৬, ৬:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এআই প্রযুক্তিতে ট্রাফিক মনিটরিং, এক সপ্তাহে ৩শ’র বেশি মামলা

এআই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে গত এক সপ্তাহে ৩শ’র বেশি মামলা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার জানিয়েছেন, এই ব্যবস্থা পুরোপুরি চালু হলে প্রতিদিন এক হাজারের বেশি মামলা হতে পারে।

সোমবার (১১ মে) দুপুরে রাজধানীর উত্তরায় এয়ারপোর্ট সড়কে ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। ডিএমপি কমিশনার বলেন, ঢাকা শহরকে আধুনিকায়নের অংশ হিসেবে এআই প্রযুক্তিভিত্তিক ট্রাফিক মনিটরিং ব্যবস্থা চালু করা হয়েছে।

তিনি জানান, কোনো যানবাহন যদি ক্রসিং বা উল্টোপথে চলাচল করে, তাহলে স্বয়ংক্রিয়ভাবে ডিজিটাল মামলা হবে। যার বিরুদ্ধে মামলা হবে, তিনি নিজেই ভিডিও ফুটেজে নিজের অপরাধ দেখতে পারবেন। এতে ট্রাফিক আইন প্রয়োগ আরও স্বচ্ছ ও নির্ভুল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডিএমপি কমিশনার আরও বলেন, এই ব্যবস্থা শাস্তি দেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যেই নেওয়া হয়েছে। সঠিকভাবে ট্রাফিক আইন বাস্তবায়নের মাধ্যমে দুর্ঘটনা কমানো এবং যানজট নিয়ন্ত্রণ করাও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

তিনি জানান, আপাতত রাজধানীর আটটি পয়েন্টে ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপন করা হয়েছে। ভবিষ্যতে প্রায় ৩০টি পয়েন্টে এই ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ২০ কিশোর-কিশোরী

বেগমগঞ্জে দাঁতের কারখানায় অভিযান,জরিমানা ১ লাখ ৫ হাজারসহ সিলগালা

নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করল সরকার

সুন্দরগঞ্জে হাসপাতালে ভ্যাকসিন নাই, কুকুরের কামড়ে পাঁচজনের মৃত্যু, আক্রান্ত ১১

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে নদীর পানি বাড়ছে, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

৩৫ হাজার কোটি টাকায় ‘পদ্মা ব্যারাজ’ প্রকল্প অনুমোদন, একনেকে পাশ ৯ উন্নয়ন প্রকল্প

যেভাবে বুঝবেন কৃত্রিমভাবে মোটাতাজা করা কোরবানি পশু

মধ্যনগর-মহিষখলা সীমান্তে অবৈধ ভারতীয় গরুর প্রবেশ, মোবাইলে রশিদ কেটে বিভিন্ন হাটে বিক্রির অভিযোগ

চকরিয়ায় বহিষ্কৃত বিএনপি নেতা নাজেম গ্রেফতার

১০

রাস্তার মাঝখানে স্থাপিত বিতর্কিত ‘শাহান-আরা পার্ক’ অপসারণ শুরু

১১

মোবাইল টাওয়ারের বিকিরণ: স্বাস্থ্যঝুঁকি নির্ধারণে গবেষণা প্রতিবেদন চাইলেন হাইকোর্ট

১২

হরমুজে জ্বালানি পরিবহনে ইরানের সঙ্গে চুক্তি করল ইরাক ও পাকিস্তান

১৩

বিসিবি নির্বাচন সামনে রেখে তিন সদস্যের কমিশন গঠন

১৪

মন্ত্রিসভার আকার বাড়ছে, আলোচনায় ৮ নেতা

১৫

খাল খনন শুভ_উদ্বোধন পরে সার্বিক খোঁজ খবর নিচ্ছে চেয়ারম্যান প্রার্থী মো. হোসেন আলী

১৬

ইরান যুদ্ধের চাপ, চীনে কূটনৈতিক সাফল্য খুঁজছেন ট্রাম্প

১৭

বিধিবহির্ভূত ডিন নিয়োগ ও শিক্ষকদের পদোন্নতি বিলম্বে কুবি শিক্ষক সমিতির নিন্দা

১৮

সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্ল্যান্ট বসানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর

১৯

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের নির্বাচনি ব্যয় সাড়ে ৪ কোটি টাকা

২০