ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে: ডিএমপি – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৩ মে ২০২৬, ৬:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে: ডিএমপি

ঢাকা মহানগরে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে সিসি ক্যামেরা ও ভিডিও ফুটেজ দেখে মামলা করা হচ্ছে এবং সেই মামলার নথি ডাকযোগে অভিযুক্তদের ঠিকানায় পাঠাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নোটিশ পাওয়ার পর সংশ্লিষ্ট চালক বা মালিক নির্ধারিত সময়ের মধ্যে ট্রাফিক বিভাগে হাজির না হলে তাদের বিরুদ্ধে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলে জানিয়েছে ডিএমপি।

রোববার (৩ মে) সিসি ক্যামেরা ও ভিডিও ফুটেজের মাধ্যমে ট্রাফিক মামলা সতর্কীকরণ সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিক করার লক্ষ্যে রাজধানীতে চলাচলরত যানবাহনের ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভিডিও বা স্থিরচিত্র ধারণ করে ই-ট্রাফিক প্রসিকিউশন সফটওয়্যারের মাধ্যমে মামলা প্রক্রিয়া চালু রাখা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভিডিও বা সিসি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে মামলা হওয়ার পর অভিযুক্ত মালিক বা চালকের ঠিকানায় ডাকযোগে নোটিশ পাঠানো হচ্ছে। নোটিশ পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তি ডিএমপি সদর দপ্তর বা সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে উপস্থিত হয়ে নির্ধারিত জরিমানা পরিশোধের মাধ্যমে মামলা নিষ্পত্তি করতে পারবেন।

তবে নোটিশ পাওয়ার পরও কেউ হাজির না হলে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে সমন অথবা গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে বাস্তবায়নের উদ্যোগ ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে বলে জানায় ডিএমপি।

এদিকে চালকদের সতর্ক করে ডিএমপি বলেছে, মামলার জরিমানা পরিশোধের নামে কোনো ধরনের আর্থিক লেনদেন বা ব্যক্তিগত তথ্য আদান-প্রদান থেকে বিরত থাকতে হবে। কেউ বা কোনো চক্র ভিডিও মামলার নাম ব্যবহার করে অর্থ দাবি করলে তা নিকটস্থ থানায় বা সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে জানাতে বলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১০

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১১

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৩

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৪

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৫

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৬

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

১৯

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী

২০