পুরান ঢাকার আলু বাজার এলাকার একটি জুতার গোডাউনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।
বৃহস্পতিবার রাত ৯টা ১০মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ৯টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
কন্ট্রোল রুম থেকে জানানো হয়, জুতার গোডাউনটি আলু বাজার এলাকার একটি ৮ তলা ভবনের ২য় তলায় অবস্থিত।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাশেদুল খালিদ জানান, পুরান ঢাকার আলু বাজারে ৮তলা একটি ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পাওয়া যায় রাত ৯টা ১০ মিনিটে। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৯টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি জানা যায়নি।