পাবনার আটঘরিয়ায় শুরু হলো ১০দিন ব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাবনার আটঘরিয়ায় শুরু হলো ১০দিন ব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

পাবনার আটঘরিয়া উপজেলায় উৎসবমুখর পরিবেশে আর হাজারো দর্শকের উপস্থিতিতে শুরু হয়েছে ১০ দিনব্যাপী আবহমান গ্রামবাংলার ঐহিত্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মরণে উপজেলার গোড়রী গ্রামের চিকনাই নদীতে এই প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু।

নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে পাবনা ও সিরাজগঞ্জের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ চিকনাই নদীর পাড়ে ভিড় জমান। এ বছরের প্রতিযোগিতায় পাবনা ও সিরাজগঞ্জ জেলার ২০টি নৌকা বাইচ দল অংশ নিচ্ছে।

নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজক আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ইসলাম বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দিতে প্রতিবছর নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সবার সহযোগিতা পাওয়া গেলে আগামীতেও এই আয়োজনের ধারা অব্যাহত থাকবে।

আটঘরিয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতনের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিন, পাবনা পৌরসভার সাবেক মেয়র কামরুল হাসান মিন্টু, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রীজের সহ সভাপতি ও জেলা যুবলীগের আহবায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি, যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, বিশিষ্ট ব্যবসায়ী শাহাদত হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, ১৯৯৬ সাল থেকে প্রতি বর্ষায় গোড়রী গ্রামে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। সারা বছর পানি না থাকলেও বর্ষায় চিকনাই নদীতে পানির প্রবাহ বেশি থাকার কারণে এ সময় প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিল উপজেলা ছাএদলের পদেপার্থী রনি মিঝি জামায়াতের পক্ষ নিয়ে ইউনিয়ন ছাএদলের সভাপতির উপর অতর্কিত হামলা

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র সর্বোচ্চ সতর্ক অবস্থানসহ নজরদারি বৃদ্ধিকরণ

লাকসামে ৬ বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্ধের যৌন নিপীড়নের অভিযোগে থানার মামলা দায়ের

আত্রাইয়ে ভিজিএফ’র চাল পেলেন ১৫ হাজারের অধিক দুস্থ পরিবার

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

বেলুচিস্তানে গাড়ি বোমা হামলায় ২৪ পাকিস্তানি সৈন্য নিহত

লাকসামে তিন স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগ অটোরিকশা চালককে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড প্রদান

রামিসা হত্যা মামলার শুনানির দিন ধার্য ১ জুন

জাবিতে শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি জুনায়েদ, সম্পাদক মিজান

১০

একদিনে আরও ১৬ শিশুর মৃত্যু, হামে মৃতের সংখ্যা বেড়ে ৫২৮

১১

রামিসা হত্যা মামলায় ২ আসামির বিরুদ্ধে চার্জশিট

১২

কুয়েতে জমে উঠেছে কোরবানির পশুর হাট দাম বেশি হিমশিম খাচ্ছেন প্রবাসীরা

১৩

কুমিল্লার লাকসাম প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালামের বিরুদ্ধে এনসিপি নেতার কুরুচিপূর্ণ মন্তব্য ও বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ

১৫

রামিসা হত্যা মামলার চার্জশিট জমা আজ, বিশেষ কোর্টে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার

১৬

ট্রাইব্যুনালের মামলা চলমান অবস্থায় অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত না: চিফ প্রসিকিউটর

১৭

রণদীপের ছেড়ে দেওয়া চরিত্রে বাজিমাত অক্ষয় খান্নার

১৮

বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ চালক

১৯

পশ্চিম তল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার, এলাকায় তীব্র ক্ষোভ

২০