৮ কুকুরছানাকে হত্যা, ইউএনও কার্যালয়ের সামনে দাঁড়িয়ে অসহায় মা কুকুর সন্তানহারা মায়ের নিঃশব্দ কান্না – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৮ কুকুরছানাকে হত্যা, ইউএনও কার্যালয়ের সামনে দাঁড়িয়ে অসহায় মা কুকুর সন্তানহারা মায়ের নিঃশব্দ কান্না

পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানাকে বস্তাবন্দি করে নির্মমভাবে পুকুরে ডুবিয়ে হত্যার হৃদয়বিদারক ঘটনা মানুষকে নাড়িয়ে দিয়েছে। সন্তানদের খোঁজে ছুটোছুটি করা এক মা কুকুরের অসহায় দৃষ্টিই যেন এই বর্বরতার সবচেয়ে তীব্র প্রমাণ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ছিল সেই মা কুকুরটি। সন্তানদের জন্য তার অপেক্ষার এই দৃশ্য উপজেলা পরিষদের দ্বিতীয় তলা থেকে দেখা যায়।

কর্মচারীরা তাকে সরানোর চেষ্টা করেও ব্যর্থ হন। দুপুরে কয়েকজন তাকে আদর করে নিচে নামালেও বিকেল পর্যন্ত সে উপজেলা চত্বরে ঘুরে বেড়ায়, যেন প্রতিটি কোণেই তার হারিয়ে যাওয়া সন্তানদের কোনো একটি খুঁজে পাবে।

অভিযোগ উঠেছে—নিশি বেগম নামের এক নারী বিরক্তির কারণে ছানাগুলোকে বস্তায় ভরে পুকুরের ধারে ফেলে আসেন, পরে সেগুলো পানিতে পড়ে যায়। তিনি ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী। ঘটনার পর উপজেলা প্রশাসন নয়নকে তার সরকারি কোয়ার্টার ছাড়ার নির্দেশ দেয় এবং তাৎক্ষণিকভাবে তাকে নোটিশ পাঠানো হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন জানান, ঘটনাটি অত্যন্ত অমানবিক। মা কুকুর ইতোমধ্যে অসুস্থ হয়ে পড়েছে, তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাণী কল্যাণ আইন ২০১৯ অনুযায়ী কুকুরছানা হত্যার দায়ে মামলার বিধান আছে—প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেছেন, এটি চরম অমানবিক কাজ। অভিযুক্ত কর্মকর্তাকে সরকারি কোয়ার্টার ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং মা কুকুরের চিকিৎসার দায়িত্ব প্রাণিসম্পদ অধিদপ্তরকে দেওয়া হয়েছে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। সন্তানহারা মা কুকুরের নিঃশব্দ কান্না মানুষের হৃদয়ে গভীর বেদনা ছড়িয়ে দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

১০

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

১১

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১২

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১৩

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১৪

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৫

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৬

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৭

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৯

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

২০