ঝালকাঠি জেলার এক প্রভাবশালী আওয়ামী লীগের নেতা ও সাবেক পৌর মেয়র আফজাল হোসেন রানা নিজ অস্ত্রের লাইসেন্স নবায়ন করতে গিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
রোববার (২১ ডিসেম্বর ২০২৫) সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি লাইসেন্স নবায়নের প্রক্রিয়া সম্পন্ন করে বের হচ্ছিলেন। ঠিক এই সময় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। এরপর দুপুরে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং পরে একটি বিস্ফোরক আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
আফজাল হোসেন রানা ঝালকাঠি জেলা আওয়ামী লীগের বিভিন্ন দায়িত্বে ছিলেন; দীর্ঘদিন সংগঠন ও পৌরসভার নেতৃত্বে থাকার পাশাপাশি তিনি একটি মেয়াদে পৌর মেয়রও হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন