সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, ১০:২৩
সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনয়শিল্পী আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


রোববার (৯ আগস্ট) দুপুরে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।


তিনি জানান, রমনা থানায় দায়ের করা একটি মামলায় ইমিগ্রেশন পুলিশ আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করে। তিনি ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছিলেন।


পরে আশরাফুল হক ডনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়। সিআইডি তাকে রমনা থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে।

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য