অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৪
অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’



বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ আসর একাডেমি অ্যাওয়ার্ডসে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য নির্বাচিত হয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত চলচ্চিত্র ‘রইদ’। এবারের অস্কারের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বাংলাদেশ থেকে ছবিটি পাঠানো হবে।


অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য এবার মোট পাঁচটি চলচ্চিত্র জমা পড়ে। সেগুলোর মধ্য থেকে চূড়ান্তভাবে নির্বাচিত হয় ‘রইদ’।


চলচ্চিত্রটির গল্প আবর্তিত হয়েছে সাধু ও তাঁর স্ত্রী পাগলিকে ঘিরে। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।


‘রইদ’-এর চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ, মেজবাউর রহমান সুমন, জাহিদ ফারুক ও শুকর্ণ শাহেদ ধীমান।


বাংলাদেশ থেকে অস্কারে পাঠানোর জন্য নির্বাচিত হলেও এটি এখনো চূড়ান্ত মনোনয়ন পায়নি। আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে অন্যান্য দেশের জমা দেওয়া ছবির সঙ্গে পরবর্তী বাছাই প্রক্রিয়ায় অংশ নেবে ‘রইদ’।

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য