শিশুকে কোলে নিয়ে পরীমনির ছবি, ফের সন্তান দত্তক নেওয়ার ইঙ্গিত?

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬
শিশুকে কোলে নিয়ে পরীমনির ছবি, ফের সন্তান দত্তক নেওয়ার ইঙ্গিত?

শিশুকে কোলে নিয়ে হাস্যোজ্জ্বল একটি ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী পরীমনি। ছবির সঙ্গে দেওয়া তার একটি মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা। অনেকের প্রশ্ন, এবার কি আরও একটি সন্তান দত্তক নিয়েছেন এই অভিনেত্রী?


সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে শিশুকে কোলে নিয়ে ছবিটি প্রকাশ করেন পরীমনি। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘তিন নাম্বার জন ডান।’ এরপর থেকেই পোস্টটি ঘিরে ভক্ত ও অনুসারীদের মধ্যে নানা ধরনের আলোচনা শুরু হয়।


ছবিটির মন্তব্যের ঘরে এক ব্যক্তি শিশুটি ছেলে নাকি মেয়ে জানতে চাইলে পরীমনি জবাব দেন, ‘ছেলে’। পরে তার কাছে আরও সন্তান নেওয়ার পরিকল্পনা সম্পর্কে জানতে চান কেউ কেউ। এর জবাবে অভিনেত্রী লেখেন, ‘৯৭ ইনশাআল্লাহ।’


এই মন্তব্যের পরই অনেকে ধারণা করছেন, পরীমনি হয়তো তার পরিবারে নতুন এক শিশুকে যুক্ত করেছেন। তবে শিশুটিকে তিনি দত্তক নিয়েছেন কি না, সে বিষয়ে এখন পর্যন্ত সরাসরি কোনো ঘোষণা দেননি অভিনেত্রী।


শিশুদের প্রতি পরীমনির আগ্রহের বিষয়টি অবশ্য নতুন নয়। বিভিন্ন সময়ে শিশুদের সঙ্গে নিজের সময় কাটানোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। বিশেষ দিনেও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে।


এ ছাড়া ‘মা’ সিনেমায় তার সন্তানের চরিত্রে অভিনয় করা শিশুশিল্পীর প্রতিও বিশেষ স্নেহের কথা প্রকাশ্যে এসেছে।


প্রায় দুই বছর আগে একটি কন্যাশিশুকে দত্তক নেওয়ার খবর জানিয়েছিলেন পরীমনি। সাফিরা সুলতানা প্রিয়ম নামে ওই শিশুকে ঘিরে তখনও তার ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল।


এবার নতুন ছবিতে শিশুকে কোলে নিয়ে পরীমনির উপস্থিতি এবং ‘তিন নাম্বার জন ডান’ মন্তব্যের পর সেই আগ্রহ আরও বেড়েছে। কেউ কেউ মনে করছেন, মেয়ের পর এবার হয়তো একটি পুত্রশিশুকেও পরিবারে এনেছেন তিনি।


তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। নতুন শিশুকে নিয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি পরীমনি। এ বিষয়ে তার পক্ষ থেকেও আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য