‘বিগ বস’-এর নতুন সিজনে কত কোটি নিচ্ছেন সালমান?

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৯
‘বিগ বস’-এর নতুন সিজনে কত কোটি নিচ্ছেন সালমান?


‘বিগ বস’-এর সঙ্গে সালমান খানের সম্পর্ক দীর্ঘদিনের। বছরের পর বছর জনপ্রিয় এই রিয়েলিটি শোয়ের সঞ্চালকের দায়িত্ব পালন করে আসছেন বলিউডের এই তারকা। বিশেষ করে ‘উইকেন্ড কা বার’-এ তার উপস্থিতি দর্শকদের কাছে অনুষ্ঠানটির অন্যতম আকর্ষণ।


প্রতিবার নতুন মৌসুম শুরুর আগে সালমানের পারিশ্রমিক নিয়ে আলোচনা শুরু হয়। এবারও ‘বিগ বস ২০’-এর সঞ্চালনার জন্য তার পারিশ্রমিক নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ হয়েছে।


ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, নতুন মৌসুমের সঞ্চালনার জন্য সালমান খান প্রায় ১২০ থেকে ১৫০ কোটি রুপি পারিশ্রমিক পেতে পারেন।


জানা গেছে, এবারের মৌসুম প্রায় ১৫ সপ্তাহ চলতে পারে। সে হিসাবে প্রতি সপ্তাহান্তের জন্য সালমানের পারিশ্রমিক প্রায় ৮ থেকে ১০ কোটি রুপি হতে পারে। তবে পারিশ্রমিকের এই অঙ্ক সালমান খান কিংবা অনুষ্ঠানটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।


আগের মৌসুমগুলোর মতো এবারও ‘উইকেন্ড কা বার’-এ সালমানের উপস্থিতি দর্শকদের আগ্রহের অন্যতম কারণ। ফলে অনুষ্ঠানটির সামগ্রিক বাজেটের একটি বড় অংশ তার পারিশ্রমিকের পেছনে ব্যয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


এদিকে ভারতীয় বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগের মৌসুমগুলোর তুলনায় ‘বিগ বস ২০’-এর বাজেটও তুলনামূলক বেশি হতে পারে। তবে অনুষ্ঠানটির মোট বাজেট কিংবা সালমান খানের চূড়ান্ত পারিশ্রমিক নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য