শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্ত কথা হয়েছে, তারপরই ব্লক : দেব

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৪
শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্ত কথা হয়েছে, তারপরই ব্লক : দেব


একসময় টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন দেব ও শুভশ্রী গাঙ্গুলি। পর্দার রসায়নের পাশাপাশি তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। তবে একসময় সেই সম্পর্কের ইতি ঘটে। এরপর কেটে গেছে প্রায় এক দশক।


দুজনই নিজেদের জীবনে এগিয়ে গেছেন। এবার ‘দেশু ৭’ সিনেমার মাধ্যমে দীর্ঘ ১০ বছর পর আবারও জুটি হিসেবে পর্দায় ফিরছেন দেব ও শুভশ্রী। তাঁদের এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে নতুন করে আলোচনায় এসেছে পুরনো সম্পর্কও।


সম্প্রতি অতীতের সেই সম্পর্ক ও বর্তমান সমীকরণ নিয়ে কথা বলেছেন দেব। তিনি জানান, শুভশ্রীর সঙ্গে যোগাযোগ হঠাৎ করে বন্ধ হয়ে যায়নি। এমনকি রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্তও তাঁদের ফোনে কথা হয়েছে।


দেব বলেন, ‘শুভশ্রীর সঙ্গে যোগাযোগ হঠাৎ করে বন্ধ হয়ে যায়নি। রাজের সঙ্গে ওর বিয়ের আগের দিন পর্যন্তও আমাদের ফোনে কথা হয়েছে। তারপর একে অপরকে ব্লক করে দিই। আমরা দুজনেই চেয়েছিলাম পুরনো সম্পর্ক পেছনে ফেলে সুন্দরভাবে জীবনে এগোতে।’


তিনি জানান, পারস্পরিক সম্মতিতেই সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে আনফলো ও ব্লক করেছিলেন তাঁরা। এর পেছনে কোনো তিক্ততা বা বিরোধ ছিল না বলেও জানান অভিনেতা।


দেবের ভাষ্য, পুরনো সম্পর্কের আবেগ পেছনে ফেলে নিজেদের নতুন জীবনে মন দেওয়াই ছিল তাঁদের উদ্দেশ্য। নতুন সম্পর্ক ও জীবনের প্রতি সম্মান দেখিয়ে অতীত থেকে কিছুটা দূরত্ব তৈরি করাকে তখন দুজনের কাছেই সঠিক সিদ্ধান্ত মনে হয়েছিল।


বর্তমানে শুভশ্রী রাজ চক্রবর্তীর সঙ্গে সংসার করছেন। অন্যদিকে দেবের জীবনে রয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। দুজনই নিজেদের জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন। সেই জায়গা থেকেই প্রায় এক দশক পর আবারও একসঙ্গে কাজ করছেন দেব ও শুভশ্রী।


তবে এই অন-স্ক্রিন পুনর্মিলনের পেছনে রাজ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্রেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করেন দেব। তাঁর মতে, তাঁদের মতো পরিণত মানসিকতার মানুষ পাশে না থাকলে এই পুনর্মিলন সম্ভব হতো না। পুরনো সম্পর্কের দুই মানুষকে নতুন করে ক্যামেরার সামনে একসঙ্গে দাঁড় করাতে তাঁদের আস্থা ও মানসিক পরিপক্বতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।


দেবের প্রযোজনা ও পরিচালনায় নির্মিত ‘দেশু ৭’-এ দেব-শুভশ্রী জুটির পাশাপাশি অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য। আগামী ১৬ অক্টোবর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


দীর্ঘদিন পর দেব-শুভশ্রীর এই পর্দায় ফেরাকে ঘিরে দর্শকদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য