হোসেনপুরে বানর আতঙ্কে জনজীবন‎ – দৈনিক দেশেরকথা
arif khanh
১৪ অগাস্ট ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হোসেনপুরে বানর আতঙ্কে জনজীবন‎

‎কিশোরগঞ্জের হোসেনপুরের পৌর এলাকায় বেশ কয়েকটি বানরের বাঁদরামিতে ছয় মাসের অধিক সময় ধরে মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। বিষয়টি পৌর সদরে মুখরোচক হয়ে উঠেছে।

পাশাপাশি বানরের অত্যাচারে মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটছে। বানরগুলির আতঙ্কে দিনাতিপাত করছে ক্ষতিগ্রস্ত মুদি দোকান, চা-স্টলসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক এমনকী বিভিন্ন দপ্তরের সরকারী-বেসরকারি কর্মকর্তারাও বিব্রত।

‎উপজেলা সংলগ্ন  মুদি দোকানী ক্ষতিগ্রস্ত জালাল উদ্দিন  জানান, বছর খানেক  পূর্বে অজ্ঞাত স্থান থেকে এসে দুটি  বানর অবস্থান নেয়। কিন্তু বর্তমানে তারা বেশ কয়েকটি।

প্রথম কিছুদিন নিরব থাকলেও এখন মানুষের ক্ষতি করে,আমার দোকানে ছয় মাস ধরে জ্বালাতন করতেছে,কলা, রুটি,কেক খেয়ে নষ্ট করে ফেলে, আজ সকালে দোকান খুলে দেখি বানর,আমি তাড়াতে গেলে আমার গালে কষে চর মারে এর আগেও বানরের চর খেয়ে তিনদিন হাসপাতালে ছিলাম।

‎হিংস্র প্রকৃতির বানরগুলি পৌর শহরের বিভিন্ন এলাকায়  ঘুরে ফিরে এলাকাবাসীর বাগানের ফল, জমির ফসল ও রান্না ঘরে ঢুকে ভাত-তরকারিসহ সব ধরনের খাবার খেয়ে ফেলে পাশাপাশি নষ্ট করে। এছাড়াও বানরগুলি স্কুলগামী শিশু ও নারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে পোশাক ছিরে ফেলাসহ তাদের কামড়িয়ে আহত করছে।

‎গত কয়েক দিনে বানরগুলো ঘরে খেলতে থাকা সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছাবিয়া পারভিন জেনির ৩ বছরের শিশু ফারিন ও তার পাশের বাসার আরেক ছোট্ট শিশু,কাঠ ব্যবসায়ী আবু হানিফসহ অনেককেই ‎কামড়িয়ে গুরুতর আহত করেছে।

এসব ঘটনায় এলাকায় বানর আতঙ্ক সৃষ্টি হয়েছে।

‎একই এলাকার শ্রীনাথ বাবু  অভিযোগ করে বলেন,গোছানো অফিস,রান্না ঘর,দোকান বানরগুলি তছনছ করে ফেলে,এ রকম অসংখ্য অভিযোগ রয়েছে বানরগুলির বিরুদ্ধে।

‎‎এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ উজ্জ্বল হোসেন এর সাথে কথা হলে তিনি জানান এটা তার দপ্তরের বিষয় নয় বন বিভাগের বিষয়।

‎ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা ,এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য বন বিভাগ কে অবহিত করবেন বলে আশ্বাস প্রদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদুল আজহা উপলক্ষে সোমবার থেকে টিসিবির ট্রাকে পণ্য বিক্রি শুরু

অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

কিশোরগঞ্জে জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক মোতালেব, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিল ইরান, মধ্যস্থতায় পাকিস্তান

মিরপুর ও রমনা থানার হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর

দেশে হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭০৮

জাবি ৪৩ ব্যাচের ‘১ যুগ পূর্তি উৎসব’ উদযাপন

অধিকাল ভাতা পুনর্বহালের দাবিতে বেনাপোল বন্দরে ২ ঘণ্টা কর্মবিরতি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ শাটডাউন

১০ মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল, মুক্তিতে আর বাধা নেই

১০

উলিপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন 

১১

আত্রাইয়ে ২২২ পিচ অ্যাম্পুল ও হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

উপজেলা ও পৌরসভায় ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির, সময়রেখা প্রকাশে সরকারের প্রতি আহ্বান

১৩

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরামে যোগ দিতে রাতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ

১৪

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন ঢাবি প্রক্টর সাইফুদ্দীন আহমদ

১৫

সৌদি আরবে সিলেট সরাসরি ফ্লাইট বাস্তবায়ন পরিষদের মতবিনিময় ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

১৬

চাষাড়ায় ভুয়া র‌্যাব পরিচয়ে প্রতারণা, আটক ২

১৭

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়

১৮

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

১৯

ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’ দাবি পুতিনের, জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগ্রহও প্রকাশ

২০