নীলফামারীর কিশোরগঞ্জে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর আওতায় স্বপ্নসারথি কিশোরী দলের প্রথম পর্বের সমাপনী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৩জুন)বিকেলে ওই কর্মসূচির আয়োজনে নিতাই মুশরুত পানিয়াল পুকুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাপনী অনুষ্ঠিত হয়। এ সমাপনী অনুষ্ঠানে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় ৩০জন স্বপ্নসারথি কিশোরীর মাঝে সফলতার স্মারক হিসেবে গ্রাজুয়েশন সনদপত্র প্রদান করা হয়েছে। এসময় দলের ৩ জনকে চ্যাম্পিয়ান নির্বাচিত করা হয়। এ নির্বাচিত স্বপ্নসারথিরা ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত ৩০টি সেশনে নিজেদের আত্মবিশ্বাস বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষার গুরুত্বের উপর শিখন-পঠনের মাধ্যমে অর্জিত জীবন দক্ষতা মূলক নানা সফলতার গল্প তুলে ধরে বলেন,এই কার্যক্রম আমাদের বাল্যবিবাহ থেকে রক্ষাসহ আত্মবিশ্বাস করে গড়ে তুলতে এবং ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহন করতে আলোর দিশা খুঁজে পেয়েছি। এতে উপস্থিত ছিলেন,ইউপি সদস্য শহিদুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য রোজিনা বেগম,সমাজ সেবক আজানুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক প্রমূখ। এসব উপস্থিত ব্যাক্তিবর্গ কিশোরীদের স্বপ্ন বাস্তবায়নে পরিবার ও সমাজকে আরও সহায়ক ভূমিকা পালন করাসহ বাল্যবিবাহ ও নারী নির্যাতনমুক্ত সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।জানা গেছে ১৩থেকে ১৭বছর বয়সে কিশোরীদের বাল্যবিবাহের ঝুঁকি বেশি। এ ঝুঁকি থেকে উত্তোরণে “১৩ থেকে ১৭,পার করেছি আঠারো”এমন শ্লোগানে ২০২৩ সালে ওই কমিউনিটির ৩০জন স্বপ্নবাজ কিশোরীদের নিয়ে একটি স্বপ্নসারথি দল গঠন করা হয়।যা এর মধ্যে দিয়ে কিশোরীরা ১৭বছর পেরিয়ে যৌবন প্রাপ্ত ১৮বছরে পদার্পণ করাসহ জীবন দক্ষতামূলক নানা জ্ঞান অর্জন করে আলো পথে,ভালোর পথের দিশা খুঁজে পায়।সব মিলে এসব কিশোরীর স্বপ্ন ডানা মেলুক,বাল্যবিয়ে রুখুক এবং সুন্দর আগামী গড়ুক এমন প্রত্যাশা সবার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি(সেলফ)এর মোখলেছুর রহমান। অনুষ্ঠান শেষে কিশোরীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে স্বপ্নসারথি দলের প্রথম পর্বের আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হয়।