1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে স্বপ্নসারথি কিশোরী দলের প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠিত  নেপাল থেকে ৪০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ নিতে পারছে না বাংলাদেশ, অনুমোদন দেয়নি ভারত বিশ্বকাপ উন্মাদনায় কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়, এটি উদারপন্থী রাজনৈতিক দল: মির্জা ফখরুল খুলনায় মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি, একজনকে ঢাকায় স্থানান্তর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামির জেল আপিল গ্রহণ হাইকোর্টে চুয়াডাঙ্গা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি মিরপুরে অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের মিশনে বাংলাদেশ কুড়িগ্রামে যাত্রী বেশে একটি চক্র প্রায় সই সুকৌশলের চুরি করছে ব্যাটারি চালিত অটো রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির জেল আপিল

নেপাল থেকে ৪০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ নিতে পারছে না বাংলাদেশ, অনুমোদন দেয়নি ভারত

অনলাইন ডেস্ক
  • প্রকাশ রবিবার, ১৪ জুন, ২০২৬

নেপাল থেকে বাংলাদেশে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির পরিকল্পনা থাকলেও আপাতত ৪০ মেগাওয়াট বিদ্যুৎই আমদানি করা যাবে। ভারতের প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ায় অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি কার্যক্রম স্থগিত রয়েছে। আগামী সোমবার (১৫ জুন) থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট জ্বালানি কর্মকর্তাদের বরাত দিয়ে নেপালের সংবাদমাধ্যম জানিয়েছে, ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পরিবহনের অনুমোদন এখনো দেয়নি। ফলে বিদ্যমান ব্যবস্থার আওতায় আপাতত ৪০ মেগাওয়াট বিদ্যুৎই বাংলাদেশে পাঠানো হবে।

কর্মকর্তাদের মতে, বিদ্যুৎ সঞ্চালন লাইনের সক্ষমতা সীমিত হওয়াকে কারণ হিসেবে দেখিয়েছে ভারতের কর্তৃপক্ষ। এ ছাড়া সংশোধিত বা নতুন ত্রিপক্ষীয় চুক্তি এবং নেপাল-ভারত জ্বালানি সচিব পর্যায়ের যৌথ স্টিয়ারিং কমিটির কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়াও এখনো সম্পন্ন হয়নি।

বর্ষা মৌসুমে নেপাল জলবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে উদ্বৃত্ত বিদ্যুৎ ভারত ও বাংলাদেশে রপ্তানি করে থাকে। অন্যদিকে শীতকালে দেশটি নিজস্ব চাহিদা পূরণে ভারত থেকে বিদ্যুৎ আমদানি করে।

এর আগে ২০২৫ সালের ২৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত নেপাল-ভারত যৌথ স্টিয়ারিং কমিটির বৈঠকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি ৪০ মেগাওয়াট থেকে আরও ২০ মেগাওয়াট বাড়ানোর বিষয়ে নীতিগত সম্মতি হয়েছিল। একই সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়।

তবে সংশ্লিষ্ট অনুমোদন ও কারিগরি প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় অতিরিক্ত বিদ্যুৎ আমদানির বিষয়টি এখনো বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park