1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নেপাল থেকে ৪০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ নিতে পারছে না বাংলাদেশ, অনুমোদন দেয়নি ভারত বিশ্বকাপ উন্মাদনায় কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়, এটি উদারপন্থী রাজনৈতিক দল: মির্জা ফখরুল খুলনায় মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি, একজনকে ঢাকায় স্থানান্তর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামির জেল আপিল গ্রহণ হাইকোর্টে চুয়াডাঙ্গা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি মিরপুরে অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের মিশনে বাংলাদেশ কুড়িগ্রামে যাত্রী বেশে একটি চক্র প্রায় সই সুকৌশলের চুরি করছে ব্যাটারি চালিত অটো রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির জেল আপিল ব্রাজিলের শোভাযাত্রায় যোগ দিতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল সমর্থকের

রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির জেল আপিল

অনলাইন ডেস্ক
  • প্রকাশ রবিবার, ১৪ জুন, ২০২৬

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুন হাইকোর্টে জেল আপিল করেছেন। তাদের করা আপিল আবেদন রবিবার হাইকোর্টে গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানির জন্য উপস্থাপিত হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদন দুটি শুনানির জন্য রয়েছে। এর আগে মামলার ডেথ রেফারেন্সসহ প্রয়োজনীয় নথিপত্র হাইকোর্টে পৌঁছেছে।

গত ৭ জুন ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং ফৌজদারি কার্যবিধির বিধান অনুযায়ী হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে সেই দণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়।

একই সঙ্গে আসামি সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। আদালত নির্দেশ দেন, জরিমানার অর্থ ভুক্তভোগী শিশুর আইনগত উত্তরাধিকারীদের প্রদান করতে হবে। অর্থ পরিশোধে ব্যর্থ হলে আসামিদের সম্পত্তি ক্রোক ও বিক্রির মাধ্যমে অর্থ আদায়ের ব্যবস্থাও নিতে বলা হয়েছে।

মামলার তদন্ত শেষে গত ২৫ মে অভিযোগপত্র দাখিল করেন পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান। এরপর ১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। পরদিন রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করা হয় এবং পরবর্তী সময়ে আসামিদের জবানবন্দি গ্রহণ করা হয়।

মামলার তথ্য অনুযায়ী, গত ১৯ মে রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার পর প্রধান আসামি সোহেল রানা পালিয়ে গেলেও পরে তাকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অপর আসামি স্বপ্না খাতুনকে ঘটনাস্থল থেকেই পুলিশ হেফাজতে নেয়। পরবর্তীতে রামিসার বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park