1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাজিলের শোভাযাত্রায় যোগ দিতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল সমর্থকের লাকসামে ছাত্রলীগের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৯৬ চিকিৎসা ব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী জামালপুরে  ৪২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ, আটক দুই পিরোজপুরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ মেগা কর্মসূচির শুভ উদ্বোধন কুড়িগ্রামে এসআই জাহেদুল ইসলামের প্রত্যাহার ও শাস্তির দাবিতে মানববন্ধন নবীনগরে স্বঘোষিত শিল্পপতিসহ একাধিক জনের নামে হত্যা মামলা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন রোগী ৭৯৬

ব্রাজিলের শোভাযাত্রায় যোগ দিতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল সমর্থকের

অনলাইন ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১৩ জুন, ২০২৬

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. ইসমাইল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সবুজ নামে এক পথচারী আহত হয়েছেন।

শনিবার বিকেল সোয়া ৫টার দিকে বোরহানউদ্দিন উপজেলার দৌলতখান রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল উপজেলার কাচিয়া ইউনিয়নের চকঢোষ গ্রামের বাসিন্দা এবং মো. মাকসুদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে বোরহানউদ্দিনে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে একটি আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে অংশ নিতে নিজ এলাকা থেকে মোটরসাইকেলে রওনা দেন ইসমাইল। পথে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের দৌলতখান রাস্তার মাথা এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেলটি প্রথমে সবুজ নামে এক পথচারীকে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেলসহ সড়কের পাশের ডোবায় পড়ে যান ইসমাইল। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহত পথচারী সবুজকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। ঘটনার পর আয়োজকরা ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা সাময়িকভাবে স্থগিত করেন।

বোরহানউদ্দিন থানার উপপরিদর্শক আবু জাফর জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গেছে। তবে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park