1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ হান্নান মাসউদের হলফনামায় মিথ্যা তথ্য, বাতিল হচ্ছে এমপি পদ! এক সপ্তাহে হামে মৃত্যু শূন্যে নেমে এসেছে: স্বাস্থ্যমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ঘোষণার পর শুরু হচ্ছে জি৭ সম্মেলন নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চায় ইরান দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ধর্মপাশায় ওসি সহিদ উল্ল্যার সততা ও মাদকবিরোধী ভূমিকা প্রশংসিত তিউনিশিয়াকে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু সুইডেনের বেনজীরকে দেশে ফেরাতে দুবাইয়ে পাঠানো হচ্ছে প্রত্যর্পণ প্রস্তাব

চিকিৎসা ব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১৩ জুন, ২০২৬

দেশের স্বাস্থ্যসেবাকে আরও সহজ ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের সেবা নিশ্চিত করতে কাজ করছে এবং সরকারি সেবা পেতে এখন আর কাউকে ঘুষ দিতে হয় না।

শনিবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, বিগত সরকারের আমলে স্বাস্থ্য খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে বর্তমান সরকার ব্যতিক্রমধর্মী প্রশাসনিক ব্যবস্থা চালু করেছে এবং জনগণের জন্য সেবার মান উন্নয়নে কাজ করছে।

তিনি বলেন, স্বাস্থ্যসেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পাইলট প্রকল্পের মাধ্যমে নতুন উদ্যোগ নেওয়া হবে। এ প্রকল্পের আওতায় প্রশিক্ষিত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করবেন। প্রয়োজন হলে রোগীদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হবে। বিশেষ করে শিশু ও নারীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়টি অগ্রাধিকার পাবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, চীনের সহযোগিতায় দেশে তিন হাজার শয্যার দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব হাসপাতাল চালু হলে উন্নত চিকিৎসাসেবা প্রাপ্তি আরও সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন মন্ত্রী।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park