1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরগঞ্জে মামলা তুলে নেয়ার জন্য বাদীকে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন হাকিমির সঙ্গে প্রেমের গুঞ্জনে নোরা ফাতেহি, সত্যিই কি সম্পর্কে জড়িয়েছেন দুজন? বাকৃবিতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ কিশোরগঞ্জে স্বপ্নসারথি কিশোরী দলের প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠিত  নেপাল থেকে ৪০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ নিতে পারছে না বাংলাদেশ, অনুমোদন দেয়নি ভারত বিশ্বকাপ উন্মাদনায় কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়, এটি উদারপন্থী রাজনৈতিক দল: মির্জা ফখরুল খুলনায় মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি, একজনকে ঢাকায় স্থানান্তর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামির জেল আপিল গ্রহণ হাইকোর্টে

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ

অনলাইন ডেস্ক
  • প্রকাশ রবিবার, ১৪ জুন, ২০২৬

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন বলে জানা গেছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ।

পুলিশ সদরদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, গত ১২ জুন পাঠানো একটি চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গ্রেপ্তারের বিষয়ে অবহিত করা হয়েছে।

এর আগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ফেব্রুয়ারিতে ঢাকার একটি আদালত বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। সেই পরোয়ানার ভিত্তিতেই আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে তাকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

দুদকের অভিযোগ অনুযায়ী, বেনজীর আহমেদ, তার স্ত্রী এবং দুই মেয়ের বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

মামলাগুলোর তদন্তের অংশ হিসেবে আদালতের নির্দেশে তাদের নামে থাকা বিভিন্ন জমি, ফ্ল্যাট এবং অন্যান্য স্থাপনা ইতোমধ্যে জব্দ করা হয়েছে। পাশাপাশি বিপুল পরিমাণ সঞ্চয়পত্র ও একাধিক ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park