1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাজিলের শোভাযাত্রায় যোগ দিতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল সমর্থকের লাকসামে ছাত্রলীগের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৯৬ চিকিৎসা ব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী জামালপুরে  ৪২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ, আটক দুই পিরোজপুরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ মেগা কর্মসূচির শুভ উদ্বোধন কুড়িগ্রামে এসআই জাহেদুল ইসলামের প্রত্যাহার ও শাস্তির দাবিতে মানববন্ধন নবীনগরে স্বঘোষিত শিল্পপতিসহ একাধিক জনের নামে হত্যা মামলা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন রোগী ৭৯৬

সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১৩ জুন, ২০২৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সন্তানদের জন্য একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই।

শনিবার বিকেলে কক্সবাজারের মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে জনসাধারণের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক নাগরিক যেন নিজের সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে যেখানে সম্ভব সেখানে অন্তত একটি করে গাছের চারা রোপণ করেন। তিনি উল্লেখ করেন, আজকের বৃক্ষরোপণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল বাতাস ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে সরকারপ্রধান বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা গেলে আগামী দিনের বাংলাদেশ আরও সবুজ ও বাসযোগ্য হবে। ভবিষ্যৎ প্রজন্ম যেন বিশুদ্ধ বাতাসে শ্বাস নিতে পারে, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্বাচনী অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, সরকার গঠনের আগে দেশের মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতির মধ্যে অন্যতম ছিল বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন। সেই লক্ষ্য অনুযায়ী প্রতি বছর অন্তত পাঁচ কোটি গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং আগামী পাঁচ বছরে মোট ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে।

সবাইকে এ উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের পরিবেশকে আরও নির্মল, বিশুদ্ধ ও বাসযোগ্য করে তোলা সম্ভব।

এ সময় দেশের বিভিন্ন জেলার প্রশাসকদের উদ্দেশে বিশেষ নির্দেশনা দিয়ে তিনি বলেন, নিজ নিজ জেলাকে সবুজ অভয়ারণ্যে পরিণত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে স্থানীয় প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি।

কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park