1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে  ৪২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ, আটক দুই পিরোজপুরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ মেগা কর্মসূচির শুভ উদ্বোধন কুড়িগ্রামে এসআই জাহেদুল ইসলামের প্রত্যাহার ও শাস্তির দাবিতে মানববন্ধন নবীনগরে স্বঘোষিত শিল্পপতিসহ একাধিক জনের নামে হত্যা মামলা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন রোগী ৭৯৬ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দীর্ঘ ২৩ দিনের ঈদের ছুটি শেষে আগামীকাল খুলছে কুবি ঢাকাসহ ১৫ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত মরক্কোর বিপক্ষে শক্তিশালী একাদশে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী

নবীনগরে স্বঘোষিত শিল্পপতিসহ একাধিক জনের নামে হত্যা মামলা

সঞ্জয় শীল
  • প্রকাশ শনিবার, ১৩ জুন, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে আধিপত্য বিস্তারের লড়াইয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধিন ইকবাল মিয়া (৬০) মৃত্যুতে স্বঘোষিত শিল্পপতি, দুবাই প্রবাসী, স্থানিয় চেয়ারম্যান পদ প্রার্থী আলেক ওরফে আতিকুর রহমান শিশু ও ৯ জনসহ অজ্ঞাত একাধিক ব্যক্তির নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১২/০৬) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত ইকবাল হোসেন উপজেলার টিয়ারা গ্রামের মুন্সি বাড়ির মৃত আবুল খায়েরের ছেলে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।রাতেই নিহতে ভাই ফোরকান মিয়া বাদী হয়ে এ ঘটনায় প্রতিপক্ষের নেতা প্রভাবশালী শিশু মিয়াকে প্রধান আসামি ও ৯ জনের নাম উল্লেখসহ ২৫/৩০ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেছেন।

জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে টিয়ারা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন এবং প্রভাবশালী আতিকুর রহমান ওরফে শিশু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে গত ১ জুন সোমবার রাতে স্থানীয় ইউপি সদস্য বাছির মিয়ার বাড়িতে দুই পক্ষের লোকজনের মধ্যে প্রথম সংঘর্ষ হয়। এর জের ধরে পরদিন ২ জুন মঙ্গলবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টিয়ারা বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বাজারে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে আবুল হোসেন পক্ষের ইকবাল মিয়া (৬০) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এদিকে আলেক ওরফে আতিকুর রহমান শিশু মিয়াপন্থীদের দাবি, মৃত ইকবাল মিয়া সংঘর্ষের সাথে জড়িত নন। তার স্বাভাবিক মৃত্যুকে সংঘর্ষে মৃত্যু বলে চক্রান্ত করা হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park