1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি ঘর মিললেও জীবনমান অনিশ্চিত গোপালগঞ্জের চর মানিকহারের বাসিন্দাদের যুদ্ধবিরতির পরই লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা, শান্তি প্রক্রিয়া নিয়ে নতুন শঙ্কা আত্রাইয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ, পুনর্গঠনের পথে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা স্বপ্নের শৈশব নাকি স্বাস্থ্যঝুঁকির বেড়াজাল: চর মানিহার আদর্শ গ্রামের শিশুস্বাস্থ্যের বাস্তব চিত্র সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি রামিসা হত্যা মামলা: আজ যুক্তিতর্ক উপস্থাপন ৫ কার্গো এলএনজি আমদানির অনুমোদন লাকসামে সিনেমা কায়দায় অপহৃত শিক্ষার্থীকে দুইদিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ মেসির অট্টহাসি কি প্রতিপক্ষের জন্য বার্তা? আত্মবিশ্বাসে উজ্জ্বল আর্জেন্টাইন অধিনায়ক

নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা দিতে বিলম্ব, রোগীর স্বজনের হামলায় নার্স আহত

সঞ্জয় শীল
  • প্রকাশ শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দিতে বিলম্ব হওয়ায় এক রোগীর স্বজন কর্তৃক এক নারী নার্সের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নার্সের মাথা ফেটে যায় এবং তিনি আহত হন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট রাত ১টা ১৫ মিনিটে নবীনগর ধানতলী এলাকার বাসিন্দা তাসিম রহমান (২২) তার ভাতিজাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। অভিযোগ অনুযায়ী, শিশু রোগীর চিকিৎসা দেওয়ার জন্য দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্সকে ডাকলে তিনি ব্যস্ত থাকায় সঙ্গে সঙ্গে সাড়া দিতে পারেননি। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে রোগীর স্বজন তাসিম রহমান নার্সের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং এক পর্যায়ে মাথায় আঘাত করেন। এতে নার্স গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে যান।

ঘটনার পর আহত নার্সকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় সেলাই লেগেছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন।

এ ঘটনায় আহত নার্স সুলতানা আক্তার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তাসিম রহমানসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।

নবীনগর থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park