1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ, পুনর্গঠনের পথে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা স্বপ্নের শৈশব নাকি স্বাস্থ্যঝুঁকির বেড়াজাল: চর মানিহার আদর্শ গ্রামের শিশুস্বাস্থ্যের বাস্তব চিত্র সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি রামিসা হত্যা মামলা: আজ যুক্তিতর্ক উপস্থাপন ৫ কার্গো এলএনজি আমদানির অনুমোদন লাকসামে সিনেমা কায়দায় অপহৃত শিক্ষার্থীকে দুইদিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ মেসির অট্টহাসি কি প্রতিপক্ষের জন্য বার্তা? আত্মবিশ্বাসে উজ্জ্বল আর্জেন্টাইন অধিনায়ক বৃদ্ধা মায়ের মৃত্যুর ঘটনায় যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার সিরাজগঞ্জে দুই মিষ্টির দোকানকে ৩৮ হাজার টাকা জরিমানা

বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ, পুনর্গঠনের পথে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা

অনলাইন ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ চার কমিশনার পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৪ জুন) তারা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে নিজ নিজ পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারী কমিশনাররা হলেন মু. মোহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ এবং মো. সাইফুদ্দিন।

খন্দকার রাশেদ মাকসুদ ২০২৪ সালের ১৮ আগস্ট চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। একই বছরের ২ জুন মু. মোহসীন চৌধুরী, ২৮ আগস্ট মো. আলী আকবর এবং ৩ সেপ্টেম্বর ফারজানা লালারুখ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে ২০২৫ সালের ২৯ জুলাই মো. সাইফুদ্দিন কমিশনার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।

এর আগে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দেন যে আগামী দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন করা হবে। রাজধানীতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থাকে নতুনভাবে সাজানোর পরিকল্পনার কথা জানান। সেই ঘোষণার দুই দিনের মাথায় চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগের ঘটনা ঘটল।

বিএসইসির বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করে আসছিলেন পুঁজিবাজারসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ। সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে কর্মবিরতি ও আন্দোলন কর্মসূচি পালন করেন। একই সঙ্গে সাধারণ বিনিয়োগকারীরাও বিভিন্ন সময়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ কর্মসূচি পালন করে নেতৃত্ব পরিবর্তনের দাবি জানান।

চেয়ারম্যান ও চার কমিশনারের পদত্যাগের খবর প্রকাশের পর বিনিয়োগকারী এবং পুঁজিবাজারসংশ্লিষ্ট বিভিন্ন মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে পুঁজিবাজারে আস্থা পুনরুদ্ধার ও সংস্কারের নতুন সুযোগ হিসেবে দেখছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park