1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে মাটি চাপা দেওয়া বৃদ্ধার মরদেহ উদ্ধার  জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেও পররাষ্ট্রমন্ত্রীর পদ ছাড়ছেন না খলিলুর রহমান জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কায়েসুর রহমান ফেসবুকে পরিচয়, তারপর প্রেম— মালয়েশিয়ান তরুণী এখন গৌরনদীর পুত্রবধূ নাজিরপুরে চাঁদাবাজি ও মারধরের মামলায় কলেজ ছাত্রদল সভাপতি সৌরভ গ্রেপ্তার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩: সেরা চলচ্চিত্র ‘সাঁতাও’, সেরা অভিনেতা আফরান নিশো হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে উদ্বেগ প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি করে ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার ২ লক্ষ্মীপুরে এনসিপির কেন্দ্রীয় নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

৫ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ৩ জুন, ২০২৬

হরমুজ প্রণালিতে চলমান অচলাবস্থার কারণে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে সুইজারল্যান্ড থেকে দুই কার্গো, যুক্তরাজ্য থেকে দুই কার্গো এবং সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি সংগ্রহ করা হবে।

বুধবার (৩ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জরুরি ভিত্তিতে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৬ সালের জন্য স্বল্পমেয়াদি চুক্তির আওতায় সরাসরি ক্রয় পদ্ধতিতে সুইজারল্যান্ড থেকে দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। তবে এই দুই কার্গো গ্যাস ক্রয়ে মোট ব্যয়ের পরিমাণ এখনও চূড়ান্ত হয়নি।

এদিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর বিধি ১০৫(৩)(ক) অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহের মাধ্যমে আরও তিন কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী, ২৬-২৭ জুন সময়ে ২৬তম কার্গো, ৩০ জুন-১ জুলাই সময়ে ২৭তম কার্গো এবং ৬-৭ জুলাই সময়ে ২৮তম কার্গো বাংলাদেশে পৌঁছাবে। এর মধ্যে এক কার্গো এলএনজি সিঙ্গাপুরভিত্তিক BP Singapore Pte. Limited থেকে এবং বাকি দুই কার্গো যুক্তরাজ্যভিত্তিক TotalEnergies Gas & Power Limited থেকে সংগ্রহ করা হবে।

আন্তর্জাতিক বাজার থেকে এই তিন কার্গো এলএনজি আমদানির জন্য সরকারের মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৩৭২ কোটি ২১ লাখ ১৮ হাজার ৭৮৪ টাকা। সরকারের আশা, অতিরিক্ত এই এলএনজি আমদানি দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য গ্যাস সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park