পিরোজপুরের নাজিরপুরে চাঁদাবাজি ও মারধরের মামলায় কলেজ ছাত্রদলের এক সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (৪ জুন) তাকে পিরোজপুর জেলা ম্যজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির নাম সৌরভ মিনা (২৩)। তিনি উপজেলার বাকসি গ্রামের মো: খোকন মিনার ছেলে এবং রাজলক্ষ্মী মহাবিদ্যালয় ছাত্রদলের সভাপতি।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদা দাবি এবং গুরুতর মারধরের অভিযোগে সৌরভ মিনাসহ তিনজনকে আসামি করে নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার বাদী হয়েছেন ভিকটিমের চাচা চৌঠাইমহল (শ্রীরামকাঠী) গ্রামের জবেদ আলী শেখের ছেলে মো: আকরাম শেখ। হামলায় গুরুতর আহত মো: শামিম শেখ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে নাজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো: শামিম আহসান বলেন, আমি এই ঘটনা লোক মারফত শুনেছি, যদিও এই কলেজ কমিটি জেলা ইউনিটের অধিনে তবুও আমার উপর যদি কোন নির্দেশ আসে তবে আমি সাংগঠনিক ব্যাবস্থা গ্রহন করবো।
মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) উপ-পরিদর্শক (এসআই) সাজেদুল কায়েস জানান, “উক্ত মামলায় মোট তিনজন আসামির মধ্যে প্রধান আসামি সৌরভ মিনাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে পিরোজপুর জেলা ম্যজিষ্ট্রেট কোর্টে প্রেরণ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।