1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ‘নিরাপদ সড়ক চাই’র লিফলেট বিতরণ রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন, যুক্তিতর্ক শেষে দিন নির্ধারণ হাজীদের ১৫০ লাগেজ চুরির অভিযোগ ‘অসত্য’: প্রতিমন্ত্রী সরকারি ঘর মিললেও জীবনমান অনিশ্চিত গোপালগঞ্জের চর মানিকহারের বাসিন্দাদের যুদ্ধবিরতির পরই লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা, শান্তি প্রক্রিয়া নিয়ে নতুন শঙ্কা আত্রাইয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ, পুনর্গঠনের পথে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা স্বপ্নের শৈশব নাকি স্বাস্থ্যঝুঁকির বেড়াজাল: চর মানিহার আদর্শ গ্রামের শিশুস্বাস্থ্যের বাস্তব চিত্র সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি রামিসা হত্যা মামলা: আজ যুক্তিতর্ক উপস্থাপন

হাজীদের ১৫০ লাগেজ চুরির অভিযোগ ‘অসত্য’: প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

হজযাত্রীদের শতাধিক লাগেজ কেটে মূল্যবান সামগ্রী চুরির অভিযোগকে ‘অসত্য’ বলে দাবি করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, বিমান কর্তৃপক্ষের তদন্তে ১৫০টি লাগেজ চুরির কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে ২১টি লাগেজ কাটা বা ছেঁড়া অবস্থায় পাওয়া গেছে, যা সৌদি আরবে নিরাপত্তা তল্লাশির সময় ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য যাচাই না করে বিশ্বাস না করার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। বর্তমান সময়ে নানা ধরনের অপতথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে বলেও তিনি মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী জানান, জেদ্দা থেকে আসা সংশ্লিষ্ট হজ ফ্লাইটে মোট ৮৩৬টি লাগেজ পরিবহন করা হয়েছিল। তদন্তের সময় দায়িত্বপ্রাপ্ত গ্রাউন্ড স্টাফরা মৌখিকভাবে জানিয়েছেন, এর মধ্যে ২১টি ব্যাগ কাটা বা ছেঁড়া অবস্থায় পাওয়া গেছে। তবে এসব ব্যাগ থেকে কোনো মূল্যবান সামগ্রী চুরি হয়েছে—এমন তথ্য বা অভিযোগের সত্যতা এখন পর্যন্ত পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত লাগেজগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য জানতে এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সৌদি কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাতে জেদ্দা থেকে দেশে ফিরে আসা একটি হজ ফ্লাইটের প্রায় দেড়শ’ যাত্রীর লাগেজ কেটে মূল্যবান জিনিসপত্র চুরি করা হয়েছে—এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অভিযোগটি ভাইরাল হওয়ার পর বিমান কর্তৃপক্ষকে তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দেওয়া হয়।

তদন্তের প্রাথমিক ফলাফলের ভিত্তিতে প্রতিমন্ত্রী দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ‘১৫০টি লাগেজ চুরি’ হওয়ার তথ্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে ক্ষতিগ্রস্ত লাগেজগুলোর বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park