1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
৫ কার্গো এলএনজি আমদানির অনুমোদন লাকসামে সিনেমা কায়দায় অপহৃত শিক্ষার্থীকে দুইদিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ মেসির অট্টহাসি কি প্রতিপক্ষের জন্য বার্তা? আত্মবিশ্বাসে উজ্জ্বল আর্জেন্টাইন অধিনায়ক বৃদ্ধা মায়ের মৃত্যুর ঘটনায় যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার সিরাজগঞ্জে দুই মিষ্টির দোকানকে ৩৮ হাজার টাকা জরিমানা তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান, পাত্রী গৌরি স্প্র্যাট? জনগণের আস্থা পূরণে কাজ করছে ত্রয়োদশ জাতীয় সংসদ: স্পিকার মাদারগঞ্জে সাপের কামুড়ে শিশুর মৃত্যু কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা: বিমান চলাচল বন্ধ , নিহত ১ আহত কয়েকজন  মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আবারও গণ-অভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জনগণের আস্থা পূরণে কাজ করছে ত্রয়োদশ জাতীয় সংসদ: স্পিকার

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ৩ জুন, ২০২৬

গণতান্ত্রিক ধারাবাহিকতা শক্তিশালী করা, জনগণের প্রত্যাশা পূরণ এবং জবাবদিহিমূলক শাসনব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ কাজ করছে বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করা সংসদ সদস্যদের অন্যতম প্রধান দায়িত্ব এবং এ দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান থাকা অপরিহার্য।

বুধবার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত ‘সংবিধান, কার্যপ্রণালি-বিধি ও সংসদীয় কার্যক্রম’ শীর্ষক দুই দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদ সচিবালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নবনির্বাচিত সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম, সংবিধান এবং কার্যপ্রণালি বিধি সম্পর্কে ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানে স্পিকার বলেন, কার্যপ্রণালি বিধি কোনো আনুষ্ঠানিক প্রশাসনিক নথি নয়; বরং এটি সংসদ সদস্যদের দায়িত্ব পালনের অন্যতম প্রধান হাতিয়ার। আইন প্রণয়ন, জাতীয় বাজেট অনুমোদন এবং নির্বাহী বিভাগকে জবাবদিহির আওতায় আনার মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে হলে এ বিধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।

তিনি আরও বলেন, একটি কার্যকর ও শক্তিশালী সংসদ কেবল রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমে পরিচালিত হয় না। সরকারি ও বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ, গঠনমূলক বিতর্ক এবং সংসদীয় রীতি-নীতির যথাযথ চর্চার মাধ্যমেই একটি জবাবদিহিমূলক ও কার্যকর সংসদ প্রতিষ্ঠা সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্যে কায়সার কামাল বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিরা সংসদে দায়িত্ব গ্রহণ করেছেন। কার্যপ্রণালি বিধি তাদের অধিকার ও দায়িত্ব নির্ধারণ করে দিয়েছে। তাই জনগণের প্রতি দায়বদ্ধ থেকে দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে মো. নূরুল ইসলাম মনি বলেন, একজন সংসদ সদস্যকে শুধু নির্বাচনী এলাকার মানুষের সমস্যা সমাধান করলেই হবে না, সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সরকারকে জবাবদিহির আওতায় আনতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। কার্যকর সংসদ পরিচালনার জন্য সংসদীয় রীতি-নীতি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি।

বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান বলেন, জনগণের করের টাকায় সংসদ পরিচালিত হয়। তাই সুশাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক সংস্কার এবং টেকসই গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে সংসদের কার্যক্রম পরিচালিত হওয়া উচিত।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মো. গোলাম সরওয়ার ভুঁইয়া, স্টেফান লিলার এবং রেতো রেংগলি। কর্মসূচির প্রথম ধাপে পঞ্চগড়-১ থেকে ময়মনসিংহ-৫ আসন পর্যন্ত বিভিন্ন নির্বাচনী এলাকার সংসদ সদস্য এবং সংরক্ষিত নারী আসনের সদস্যরা অংশগ্রহণ করেন। দ্বিতীয় দিনের ওরিয়েন্টেশন কর্মসূচি বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park