1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে মাটি চাপা দেওয়া বৃদ্ধার মরদেহ উদ্ধার  জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেও পররাষ্ট্রমন্ত্রীর পদ ছাড়ছেন না খলিলুর রহমান জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কায়েসুর রহমান ফেসবুকে পরিচয়, তারপর প্রেম— মালয়েশিয়ান তরুণী এখন গৌরনদীর পুত্রবধূ নাজিরপুরে চাঁদাবাজি ও মারধরের মামলায় কলেজ ছাত্রদল সভাপতি সৌরভ গ্রেপ্তার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩: সেরা চলচ্চিত্র ‘সাঁতাও’, সেরা অভিনেতা আফরান নিশো হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে উদ্বেগ প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি করে ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার ২ লক্ষ্মীপুরে এনসিপির কেন্দ্রীয় নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপানের মিতসুই, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

অনলাইন ডেস্ক
  • প্রকাশ বুধবার, ৩ জুন, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান Mitsui & Co.-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বুধবার (৩ জুন) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ, শিল্পায়নের গতি বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। তিনি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শিল্প খাতের বিকাশে জাপানি বিনিয়োগকারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বাংলাদেশের বিভিন্ন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান।

বৈঠকে মিতসুই প্রতিনিধিদলের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকাতো সাতো বাংলাদেশের দ্রুত বিকাশমান অর্থনীতি, বৃহৎ ভোক্তা বাজার এবং আঞ্চলিক বাণিজ্য কেন্দ্র হিসেবে দেশের সম্ভাবনার ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণে প্রতিষ্ঠানটির আগ্রহের কথাও তুলে ধরেন।

বৈঠকে উপস্থিত ছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলোচনায় ভবিষ্যতে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park