জামালপুরে  ৪২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ, আটক দুই – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১৩ জুন ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে  ৪২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ, আটক দুই

 জামালপুরে ৪২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ এবং খোদেজা বেগম(৪০)  ও মোছাঃ বুলবুলি (৫৮) নামের দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছেন জামালপুর সদর থানা পুলিশ।  তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ মো: নাজমুস সাকিব।  তিনি আরো জানান,মরহুম শাহজাহান এর ছেলে শামছুল হুদা সেলিম (৬০) এর হাফ বিল্ডিং বাসায় ভাড়া নিয়ে  শেরপুর থানার কুসুমহাটি  কৃষ্ণপুর উত্তরপাড়া এলাকার মৃত হাশর আলীর মেয়ে ও মো: শাহ আলীর স্ত্রী খোদেজা বেগমসহ কয়েকজন দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে।   

গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার (১৩ জুন)  ভোর রাতে জামালপুর পৌর শহরের মৃধাপাড়া এলাকায় খোদেজা বেগমের  কক্ষ তল্লাশি করে তিনটি ট্রাভেল ব্যাগ ও দুটি প্লাস্টিকের বস্তার ভেতর নীল পলিথিনে মোড়ানো ৪২ (বিয়াল্লিশ) কেজি  গাঁজার সন্ধ্যান পায়  এবং জব্দ করে পুলিশ । যার অবৈধ বাজারমূল্য  আট লক্ষ চল্লিশ হাজার টাকা। পরবর্তীতে  গ্রেপ্তারকৃত আসামী খোদেজা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা গ্ৰামের মরহুম আজগর আলীর মেয়ে মোছাঃ বুলবুলি (৫৮)কে শহরের দয়াময়ী মোড় থেকে গ্রেপ্তার করা হয়। ওসি নাজমুস সাকিব আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উদ্ধারকৃত গাঁজা ক্রয়ের উদ্দেশ্যে জামালপুরে এসেছিলেন বলে স্বীকার করেন।জিজ্ঞাসাবাদে খোদেজা বেগম উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেন। এছাড়াও তার বিরুদ্ধে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা চলমান রয়েছে ।

পরবর্তী পদক্ষেপ গ্ৰহনের জন্য জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব এর তত্ত্বাবধানে  অভিযান পরিচালনা করে ৪২ কেজি গাজা ও ২ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে  প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী

ভবিষ্যৎ মহামারি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে সরকার, বাড়বে স্বাস্থ্যখাতের সক্ষমতা

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: এক দশক পর ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে খসড়া চার্জশিট

১২৭তম বার পিছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য জরুরি নির্দেশনা

কাঁঠালে তৈরি হচ্ছে শিঙাড়া-সমুচা-কাবাব, রপ্তানির আশা মন্ত্রীর

বড় টুর্নামেন্টে রোনালদোর গোলখরা দীর্ঘতর, পাঁচ বছর ধরে নেই ওপেন-প্লে গোল

১০

বিশ্বকাপ ম্যাচ প্রদর্শনী ঘিরে উত্তেজনা, রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে লাঞ্ছনার অভিযোগ

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সই, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার নতুন আশা

১২

ভেড়ামারা ১২মাইল এলাকায় বারি উদ্ভাবিত তিল ফসলের উপযোগিতা পরীক্ষার উপর মাঠ দিবস অনুষ্ঠিত

১৩

দেশের উন্নয়ন ধরে রাখতে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

ইমামতি ছেড়ে পালিয়েও শেষ রক্ষা হয়নি, অবশেষে গ্রেফতার

১৫

অন্যের রিজিক নষ্ট করলে কী শাস্তি? তওবা করলে কি ক্ষমা পাওয়া যায়?

১৬

শিশু আয়াত হত্যা মামলায় মৃত্যুদণ্ড পেল আসামি আবির

১৭

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার

১৮

৭২ ঘণ্টা পেরিয়েও সীমান্তে আটকে ৯ জন, ফেরত নিতে অস্বীকৃতি বিএসএফের

১৯

২৬ জুন সারাদেশে পালিত হবে পবিত্র আশুরা

২০