1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বেরোবিতে পর্তুগাল সমর্থকগোষ্ঠীর ঝটিকা মিছিল আবারও ভূমিকম্পে কাঁপলো রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা লেবাননে দফায় দফায় ইসরায়েলি হামলা, নিহত ৬ সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার মূল আসামিসহ ৮ জন গ্রেফতার চলতি মাসের শেষ দিকে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের জামালপুরে অপরাধ মুক্ত সমাজ গঠনে কমিউনিটি সমাবেশ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে নীতি নির্ধারণ ও প্রকল্প অংশীদারগণের মতামত সভা ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক, ছাড় পাবেন শিক্ষার্থী ও ভাতাভোগীরা কিশোরগঞ্জে সরকারী কর্মকর্তা ও সাংবাদিকের সঙ্গে জেন্ডারভিত্তিক সহিংসতার পরিস্থিতি বিশ্লেষণ ও পরামর্শ সভা

ফুলবাড়ীতে গাঁজাসহ এক শিশু আটক

আসলাম উদ্দিন আহম্মেদ
  • প্রকাশ বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার আছিয়ার বাজার এলাকায় গাঁজাসহ এক শিশুকে আটক করা হয়েছে।

 গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ স্থানীয় ওই প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে আটক করে পুলিশ। 

ফুলবাড়ী থানা পুলিশ জানায়, বুধবার বিকেলে বিশেষ দল আছিয়ার বাজার এলাকায় নজরদারি চালায়। এ সময় সন্দেহজনক একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি করলে এক কিশোরীর কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।

পুলিশের ধারণা, একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র বিকল্প ব্যবস্থা হিসেবে কোমলমতি শিশুদের মাদক পাচারের কাজে ব্যবহার করছে। এত অল্প বয়সী শিক্ষার্থীর মাদক পাচারে জড়িয়ে পড়ার খবরে এলাকায় ও জনমনে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। 

স্থানীয় জনগণ মাদক ব্যবসার মূল হোতাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, শিশুদের ব্যবহার করে এমন অপরাধ ঠেকাতে প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ ওই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তাকে আইনগত প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।” 

শিশু আইন অনুযায়ী আটক শিক্ষার্থীর বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park