1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আবারও ভূমিকম্পে কাঁপলো রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা লেবাননে দফায় দফায় ইসরায়েলি হামলা, নিহত ৬ সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার মূল আসামিসহ ৮ জন গ্রেফতার চলতি মাসের শেষ দিকে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের জামালপুরে অপরাধ মুক্ত সমাজ গঠনে কমিউনিটি সমাবেশ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে নীতি নির্ধারণ ও প্রকল্প অংশীদারগণের মতামত সভা ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক, ছাড় পাবেন শিক্ষার্থী ও ভাতাভোগীরা কিশোরগঞ্জে সরকারী কর্মকর্তা ও সাংবাদিকের সঙ্গে জেন্ডারভিত্তিক সহিংসতার পরিস্থিতি বিশ্লেষণ ও পরামর্শ সভা গ্রাম আদালত বিষয়ে সচেতনতা ক্যাম্পেইন ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক, ছাড় পাবেন শিক্ষার্থী ও ভাতাভোগীরা

অনলাইন ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

আগামী অর্থবছর থেকে নতুন ব্যাংক হিসাব খুলতে ব্যক্তিগত কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

প্রস্তাব অনুযায়ী, নতুন হিসাব খোলার পাশাপাশি বিদ্যমান ব্যাংক হিসাব সচল রাখতেও টিআইএন প্রয়োজন হবে। তবে শিক্ষার্থী, বিভিন্ন সরকারি ভাতাভোগী এবং কর অব্যাহতি পাওয়া ব্যক্তিরা এ বাধ্যবাধকতার বাইরে থাকবেন।

এ ছাড়া ব্যবসায়িক ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে ভ্যাট নিবন্ধন নম্বর (বিন) বাধ্যতামূলক করার প্রস্তাবও রাখা হয়েছে। সরকারের লক্ষ্য হলো করজাল সম্প্রসারণ, আর্থিক লেনদেনে স্বচ্ছতা বৃদ্ধি এবং রাজস্ব আহরণ বাড়ানো।

তবে অর্থনীতিবিদ ও ব্যাংকারদের একটি অংশ মনে করছেন, হিসাব খোলার ক্ষেত্রে অতিরিক্ত শর্ত আরোপ করলে নিম্নআয়ের মানুষ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনা কঠিন হতে পারে। এতে ব্যাংক হিসাবের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি ব্যাংকের বাইরে নগদ লেনদেনও বাড়তে পারে, যা ক্যাশলেস অর্থনীতি গঠনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।

শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব ও শর্ত আরোপ করলে সাধারণ গ্রাহকদের আগ্রহ কমে যেতে পারে। যেহেতু বাজারে নগদ লেনদেনের সুযোগ বিদ্যমান, তাই অনেকেই ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকতে উৎসাহিত হতে পারেন।

অন্যদিকে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম মাসরুর রিয়াজ মনে করেন, বিষয়টি ধীরে ধীরে বাস্তবায়ন করা উচিত। তার মতে, টিআইএনধারীদের জন্য বিশেষ সুবিধা চালু করা হলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে কর ব্যবস্থার আওতায় আসতে উৎসাহিত হবে।

এদিকে ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্কেও কিছুটা স্বস্তি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে ব্যাংক হিসাবে সর্বোচ্চ ৩ লাখ টাকা স্থিতির ক্ষেত্রে কোনো আবগারি শুল্ক দিতে হয় না। নতুন বাজেটে এই সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করার প্রস্তাব রাখা হয়েছে। তবে এর পরবর্তী ধাপগুলোতে আমানতের পরিমাণ ও শুল্কহার অপরিবর্তিত থাকবে।

সরকারের মতে, কর ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করার পাশাপাশি আর্থিক খাতে জবাবদিহিতা বাড়াতেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park