1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের শোকজের জবাব সন্তোষজনক নয়: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম: সেনাপ্রধান দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ গণগুলিবর্ষণ, নিহত ১২ কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক ডেঙ্গু রোগী বাড়লে অতিরিক্ত চিকিৎসক দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসাইন ও স্ত্রী তামিমা শান্তিরক্ষীদের অর্জিত গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটের দায়িত্বে মৃত্যু হলে পরিবার পাবে ১০ লাখ টাকা, নতুন নীতিমালা ইসির আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২২ ক্যারেট এখন ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ, শান্তিরক্ষীদের অবদানের প্রশংসা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২২ ক্যারেট এখন ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা

অনলাইন ডেস্ক
  • প্রকাশ বুধবার, ১০ জুন, ২০২৬

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ৬ হাজার ৫৯১ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা।

বুধবার (১০ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। সংস্থাটি জানায়, নতুন মূল্য একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, তেজাবী স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং সভায় স্বর্ণের দাম পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকায়। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকায়। অন্যদিকে সনাতন পদ্ধতির স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৪৮ হাজার ৪২৪ টাকা।

বাজুস আরও জানিয়েছে, স্বর্ণালংকার ক্রয়ের ক্ষেত্রে নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ক্রেতাদের কাছ থেকে সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। পাশাপাশি অলংকারের নকশা ও কারুকাজভেদে মজুরি আলাদাভাবে যোগ হবে, ফলে বাজারে অলংকারের চূড়ান্ত মূল্য নির্ধারিত স্বর্ণমূল্যের চেয়ে বেশি হতে পারে।

বিশ্ববাজারে স্বর্ণের দামের ওঠানামা এবং স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের মূল্য পরিবর্তনের প্রভাবেই দেশের বাজারে নতুন এই মূল্য কার্যকর করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park