1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসনিক কাজে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে বেইলি ব্রীজ ভেঙে ট্রাক খালে, চরম ভোগান্তিতে দুই পাড়ের মানুষ আদ্-দ্বীন হাসপাতালের শোকজের জবাব সন্তোষজনক নয়: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম: সেনাপ্রধান দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ গণগুলিবর্ষণ, নিহত ১২ কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক ডেঙ্গু রোগী বাড়লে অতিরিক্ত চিকিৎসক দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসাইন ও স্ত্রী তামিমা শান্তিরক্ষীদের অর্জিত গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটের দায়িত্বে মৃত্যু হলে পরিবার পাবে ১০ লাখ টাকা, নতুন নীতিমালা ইসির

আদ্-দ্বীন হাসপাতালের শোকজের জবাব সন্তোষজনক নয়: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • প্রকাশ বুধবার, ১০ জুন, ২০২৬

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় শোকজের জবাব দিয়েছে আদ্-দ্বীন হাসপাতাল। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট নন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, হাসপাতালের জবাবে প্রয়োজনীয় তথ্যের চেয়ে অপ্রাসঙ্গিক বিষয় বেশি রয়েছে এবং এটি গ্রহণযোগ্য নয়।

বুধবার (১০ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, আদ্-দ্বীন হাসপাতালের পাঠানো জবাব তিনি পর্যালোচনা করেছেন। তবে সেখানে ঘটনার বিষয়ে স্পষ্ট ও প্রয়োজনীয় তথ্যের পরিবর্তে অতিরিক্ত ব্যাখ্যা ও অপ্রাসঙ্গিক বিষয় তুলে ধরা হয়েছে। তিনি জানান, হাসপাতাল কর্তৃপক্ষ চার থেকে পাঁচ পৃষ্ঠার জবাব দিলেও তা মূলত অস্পষ্ট এবং প্রয়োজনীয় তথ্যের ঘাটতি রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আদ্-দ্বীন হাসপাতাল যে জবাব দিয়েছে, সেটি আমি পড়েছি। প্রয়োজনীয় তথ্যের বাইরে অনেক গল্প-কাহিনী তারা লিখেছে, যা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আজকের বৈঠকের পর এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আদ্-দ্বীন হাসপাতালের জবাবে আমি সন্তুষ্ট নই।”

গত ২৭ মে ভোরে হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ছয় নবজাতক কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যায়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিলে স্বাস্থ্য অধিদপ্তর একটি উচ্চপর্যায়ের তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতালের ব্যবস্থাপনা, পরিবেশগত অব্যবস্থাপনা এবং দায়িত্বে থাকা চিকিৎসক ও নার্সদের গাফিলতির বিভিন্ন দিক উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, নবজাতক ও অস্ত্রোপচার-পরবর্তী রোগীদের জন্য ব্যবহৃত ওয়ার্ডটি উপযুক্ত ছিল না। সেখানে পর্যাপ্ত আলো-বাতাসের অভাব ছিল এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও পর্যাপ্ত ও নিয়মিতভাবে পরিচালিত হয়নি।

এছাড়া তদন্তে উল্লেখ করা হয়, ঘটনার সময় ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। নবজাতকদের শারীরিক অবস্থার অবনতি ঘটলেও সময়মতো প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়, জন্মের পর নবজাতকদের শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল এবং তাদের জন্য বিশেষ চিকিৎসা বা ইনকিউবেটরের প্রয়োজন ছিল না।

তদন্ত প্রতিবেদনে হাসপাতালের কাঠামোগত সীমাবদ্ধতা, পর্যাপ্ত তদারকির অভাব এবং প্রশাসনিক দুর্বলতার বিষয়ও তুলে ধরা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত ৪ জুন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের স্বাক্ষরিত এক চিঠিতে হাসপাতালটিকে কারণ দর্শানোর নোটিশ বা শোকজ করা হয়।

এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা সরকারের সিদ্ধান্তের মাধ্যমে পরে জানানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park