1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.৫ শতাংশ কমিশন, ঘোষণা প্রধানমন্ত্রীর হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৯ জন প্রশাসনিক কাজে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে বেইলি ব্রীজ ভেঙে ট্রাক খালে, চরম ভোগান্তিতে দুই পাড়ের মানুষ আদ্-দ্বীন হাসপাতালের শোকজের জবাব সন্তোষজনক নয়: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম: সেনাপ্রধান দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ গণগুলিবর্ষণ, নিহত ১২ কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক ডেঙ্গু রোগী বাড়লে অতিরিক্ত চিকিৎসক দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসাইন ও স্ত্রী তামিমা

প্রশাসনিক কাজে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
  • প্রকাশ বুধবার, ১০ জুন, ২০২৬

প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনসেবা কার্যক্রমকে আরও কার্যকর ও জনগণমুখী করতে প্রশাসনের সব স্তরে জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখতে হবে।

বুধবার (১০ জুন) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের চতুর্থ দিনে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

সংসদ সদস্য আবুল কালাম সম্প্রতি অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে দুর্নীতি প্রতিরোধ ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনার বিষয়ে জানতে চাইলে তারেক রহমান বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, জেলা প্রশাসক সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ওপর জোর দেন।

তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে প্রতিরোধমূলক ও দমনমূলক উভয় ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা কমিয়ে দ্রুত, বাস্তবসম্মত এবং জনস্বার্থসংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারি চাকরিতে নিয়োগ, বদলি ও পদায়নের ক্ষেত্রে সততা, মেধা ও দক্ষতাকেই একমাত্র মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে। একই সঙ্গে প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা বৃদ্ধি এবং জবাবদিহি নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কারমূলক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

সরকারি সেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর সেবা ব্যবস্থার মাধ্যমে জনগণের ভোগান্তি কমানো এবং প্রশাসনিক কার্যক্রমে গতি আনা সম্ভব।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তিনি গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী বলেন, আইন লঙ্ঘনের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি সরকারি সেবা যেন হয়রানিমুক্ত, বিলম্বমুক্ত ও স্বচ্ছভাবে জনগণের কাছে পৌঁছে যায়, সেজন্য কঠোর তদারকির নির্দেশনা দেওয়া হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park