1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আবারও ভূমিকম্পে কাঁপলো রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা লেবাননে দফায় দফায় ইসরায়েলি হামলা, নিহত ৬ সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার মূল আসামিসহ ৮ জন গ্রেফতার চলতি মাসের শেষ দিকে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের জামালপুরে অপরাধ মুক্ত সমাজ গঠনে কমিউনিটি সমাবেশ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে নীতি নির্ধারণ ও প্রকল্প অংশীদারগণের মতামত সভা ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক, ছাড় পাবেন শিক্ষার্থী ও ভাতাভোগীরা কিশোরগঞ্জে সরকারী কর্মকর্তা ও সাংবাদিকের সঙ্গে জেন্ডারভিত্তিক সহিংসতার পরিস্থিতি বিশ্লেষণ ও পরামর্শ সভা গ্রাম আদালত বিষয়ে সচেতনতা ক্যাম্পেইন ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

আবারও ভূমিকম্পে কাঁপলো রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা

অনলাইন ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টা ৪০ মিনিটে ৪ দশমিক ৫ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে, যার কম্পন দেশের উত্তর-পূর্বাঞ্চলসহ বিভিন্ন এলাকায় অনুভূত হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের সিলচর শহর থেকে প্রায় ১৯ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ইম্ফল থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হওয়ায় কম্পন তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়।

European-Mediterranean Seismological Centre এবং United States Geological Survey-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির অবস্থান ছিল ২৪ দশমিক ৯১৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯২ দশমিক ৯৬২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

উপকেন্দ্রটি রাজধানী ঢাকা থেকে প্রায় ২৮৭ কিলোমিটার দূরে হলেও সিলেট, ময়মনসিংহ এবং ঢাকার বিভিন্ন এলাকায় মৃদু থেকে মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী উত্তর-পূর্বাঞ্চলের বাসিন্দারা ভূমিকম্পের ঝাঁকুনি স্পষ্টভাবে টের পেয়েছেন।

ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে জানান, কয়েক সেকেন্ড ধরে ভবন কেঁপে ওঠে।

তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে গত ৭ জুন রাতে রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্পে দেশের বিভিন্ন অঞ্চল কেঁপে ওঠে। ওই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ভুটান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park