বড় ভূমিকম্পের শঙ্কায় বাংলাদেশ, প্রস্তুতি জোরদারের তাগিদ বিশেষজ্ঞদের – দৈনিক দেশেরকথা
arif khanh
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বড় ভূমিকম্পের শঙ্কায় বাংলাদেশ, প্রস্তুতি জোরদারের তাগিদ বিশেষজ্ঞদের

বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা নিয়ে নতুন করে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ইতিহাস বলছে, এ অঞ্চলে সবশেষ বড় ভূমিকম্প হয়েছিল ১৯৩০ সালে, যার মাত্রা ছিল ৭। এর আগে ৬৫ বছরের ব্যবধানে ছয়বার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। বিশেষজ্ঞদের মতে, প্রায় শত বছর পার করা টেকটনিক প্লেটগুলোতে জমে থাকা শক্তি যেকোনো সময় তীব্র কম্পনের জন্ম দিতে পারে। তাই এখনই বাসাবাড়ি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ভূমিকম্প সহনীয় করে তোলাই হবে সবচেয়ে কার্যকর প্রস্তুতি।

গত বছরের ২১ নভেম্বর নরসিংদীতে দেশের অভ্যন্তরে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ইন্দো-বার্মা টেকটনিক প্লেটের এ অংশে সৃষ্ট কম্পনে কয়েকজনের প্রাণহানি ঘটে। এর তিন মাসের মাথায় শুক্রবার জুমার নামাজের পর ৫ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্পে কেঁপে ওঠে সারাদেশ। চলতি মাস শেষ হওয়ার আগেই ১০ দফা ভূকম্পন রেকর্ড করা হয়েছে, অর্থাৎ গড়ে প্রায় দুই দিনে একটি করে কম্পন। এমন ঘনঘন কম্পন বড় বিপর্যয়ের পূর্বাভাস কিনা, তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, প্লেট বাউন্ডারিতে শক্তি জমতে জমতে যখন বের হওয়ার পথ খুঁজে পায় না, তখন তা বড় বিস্ফোরণ বা শক্তিশালী ভূমিকম্পে রূপ নিতে পারে। বারবার ছোট ছোট কম্পন বড় ভূমিকম্পের সম্ভাবনার ইঙ্গিত দিতে পারে বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, জরুরি ভিত্তিতে ভবন মূল্যায়ন বা বিল্ডিং অ্যাসেসমেন্ট চালু করতে হবে, প্রকৌশলীদের প্রশিক্ষণ দিতে হবে এবং বাড়ির মালিকদের সচেতন করে তুলতে হবে, না হলে ঝুঁকি কমানো সম্ভব হবে না।

বাংলাদেশের ভূমিকম্প ইতিহাসে অন্যতম বড় ঘটনা ছিল ১৮৯৭ সালের ১২ জুনের Great Indian Earthquake, যার মাত্রা ছিল ৮-এর বেশি। গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের পাশ দিয়ে যাওয়া বড় প্লেট বাউন্ডারি এবং অভ্যন্তরীণ ও নিকটবর্তী ফল্ট লাইনে ১০০ থেকে ১৫০ বছর পরপর ৭-এর বেশি মাত্রার ভূমিকম্প ঘটতে পারে। এমনকি ৮-এর অধিক মাত্রার ভূমিকম্পও ২৫০ থেকে হাজার বছর পরপর ফিরে আসার আশঙ্কা রয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, শুধু রাজধানী ঢাকাতেই রয়েছে প্রায় ২১ লাখ বাসাবাড়ি, যার ৩০ শতাংশ ছয়তলার বেশি। এসব ভবনের প্রায় ৯০ শতাংশই ভূমিকম্প সহনীয় নয় বলে আশঙ্কা করা হয়। সারাদেশে ঝুঁকিপূর্ণ ভবন ও অবকাঠামোর সংখ্যাও কম নয়।

ভূমিকম্প বিশেষজ্ঞ ড. মেহেদী আহমেদ আনসারী বলেন, সাম্প্রতিক ছোট ছোট ভূমিকম্প নিয়ে অতিরিক্ত আতঙ্কিত হওয়ার কারণ নেই। তবে অতীতে সংঘটিত বড় ভূমিকম্পের ইতিহাস বিবেচনায় রেখে প্রস্তুতি জোরদার করাই হবে সবচেয়ে বিচক্ষণ সিদ্ধান্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১০

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১১

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৩

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৪

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৫

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৬

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

১৯

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী

২০