1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার জয়, তবু সিরিজ বাংলাদেশের ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ ওসি প্রত্যাহার গলাচিপায় স্কুল ফিডিং দেওয়া হচ্ছে তেঁতো স্বাদের ডিম  বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর পর্যালোচনা সভা পিরোজপুররের মঠবাড়িয়ায় ২০০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক পচা সবজি থেকে পচনশীল পলিথিন, তরুণ উদ্ভাবক সাজ্জাদুলের উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী সুন্দরগঞ্জে মামলা তুলে নেয়ার জন্য বাদীকে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন হাকিমির সঙ্গে প্রেমের গুঞ্জনে নোরা ফাতেহি, সত্যিই কি সম্পর্কে জড়িয়েছেন দুজন? বাকৃবিতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ

পিরোজপুররের মঠবাড়িয়ায় ২০০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আল-আমিন হোসাইন
  • প্রকাশ রবিবার, ১৪ জুন, ২০২৬

পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশের সফল অভিযানে ২০০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে উপজেলার গুলিশাখালি গ্রামের আব্দুল হাই হাওলাদারের ছেলে মঞ্জু এবং একই গ্রামের ইস্কান্দার হাওলাদারের ছেলে শিপনকে আটক করে মঠবাড়িয়া থানা পুলিশ।

রোববার (১৪ জুন) দুপুরে মঠবাড়িয়া থানা প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রবিউল ইসলাম এ তথ্য জানান।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত আনুমানিক সোয়া ৩টার দিকে মঠবাড়িয়া পৌর শহরের বহেড়াতলা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে আগত বিএম লাইন পরিবহনে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন দুই যাত্রীর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ২০০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করা হয়।

প্রেস ব্রিফিংয়ে ওসি রবিউল ইসলাম জানান, আটককৃত দুই ব্যক্তি দক্ষিণাঞ্চলের মাদক ব্যবসার অন্যতম সক্রিয় ডিলার হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তারা মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মঠবাড়িয়া থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। রোববার বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হবে।

পুলিশের এ অভিযানে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয়দের মতে, মাদকবিরোধী এ ধরনের ধারাবাহিক অভিযান সমাজ থেকে মাদকের বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ওসি রবিউল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।”

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park