1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্যাংককে আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক জাবিতে জুলাই মদদদাতা শিক্ষকদের বিচার আজ,সুষ্ঠু বিচার নিয়ে শঙ্কা ছাত্রনেতাদের শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ হান্নান মাসউদের হলফনামায় মিথ্যা তথ্য, বাতিল হচ্ছে এমপি পদ! এক সপ্তাহে হামে মৃত্যু শূন্যে নেমে এসেছে: স্বাস্থ্যমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ঘোষণার পর শুরু হচ্ছে জি৭ সম্মেলন নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চায় ইরান দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ধর্মপাশায় ওসি সহিদ উল্ল্যার সততা ও মাদকবিরোধী ভূমিকা প্রশংসিত

মরক্কোর বিপক্ষে শক্তিশালী একাদশে নামতে পারে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১৩ জুন, ২০২৬

২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামার পরিকল্পনা করছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের আক্রমণভাগের নেতৃত্বে থাকবেন তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।

সম্ভাব্য ৪-৪-২ ছকে গোলবারের নিচে দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ গোলরক্ষক আলিসন বেকার। রক্ষণভাগে থাকতে পারেন রজার ইবানেজ, মারকিনিওস, গ্যাব্রিয়েল এবং ডগলাস সান্তোস। চোটের কারণে ওয়েসলি অনুপস্থিত থাকায় রাইট-ব্যাক পজিশনে ইবানেজের খেলার সম্ভাবনাই বেশি।

মধ্যমাঠে ব্রাজিলের ভরসা হতে পারেন লুকাস পাকেতা, ব্রুনো গিমারেস এবং কাসেমিরো। অভিজ্ঞতা ও সৃজনশীলতার সমন্বয়ে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নির্ভর করবে এই মিডফিল্ডারদের ওপর।

আক্রমণভাগে ভিনিসিয়ুসের সঙ্গে দেখা যেতে পারে রাফিনিয়া এবং ইগর থিয়াগোকে। প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে গোল আদায়ের দায়িত্ব থাকবে তাদের কাঁধেই।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park