1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাজিলের শোভাযাত্রায় যোগ দিতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল সমর্থকের লাকসামে ছাত্রলীগের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৯৬ চিকিৎসা ব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী জামালপুরে  ৪২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ, আটক দুই পিরোজপুরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ মেগা কর্মসূচির শুভ উদ্বোধন কুড়িগ্রামে এসআই জাহেদুল ইসলামের প্রত্যাহার ও শাস্তির দাবিতে মানববন্ধন নবীনগরে স্বঘোষিত শিল্পপতিসহ একাধিক জনের নামে হত্যা মামলা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন রোগী ৭৯৬

লাকসামে ছাত্রলীগের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

সৈয়দ মুজিবুর রহমান
  • প্রকাশ শনিবার, ১৩ জুন, ২০২৬

কুমিল্লার লাকসামে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ১৬ জন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। আটককৃতদের শনিবার (১৩ জুন) দুপুরে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কুমিল্লার বিজ্ঞ আদালতে পাঠিয়েছে। আগেরদিন রাতে লাকসাম পৌরশহরের বাইপাস এলাকা থেকে তাদের আটক করেন পুলিশ।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী ছাত্রলীগের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লাকসামের আবুল হাসানের ছেলে শাহাদাত হোসেন জিহাদ (১৪), একই এলাকার সমির সাহার ছেলে রাজদীপ সাহা (১৯), ৬ নম্বর ওয়ার্ডের বাতাখালীর আমিনুল হকের ছেলে আনাস আল মারুফ (১৫), একই গ্রামের রবিউল হোসেনের ছেলে আল আমিন হোসেন শাওন (১৯), উপজেলার উত্তরদা ইউনিয়নের নাড়িদীয়া গ্রামের তোফাজ্জল হোসেন তপুর ছেলে ওমর ফারুক (১৬),  একই ইউনিয়নের উত্তরদা গ্রামের কাজী বাড়ির আবু সাঈদের ছেলে রাকিব হোসেন (১৯), কান্দিরপাড় ইউনিয়নের ছনগাঁও গ্রামের এমরান হোসেনের ছেলে আজিজুল ইসলাম মানিক (১৯),  তুতীগঙ্গা গ্রামের আমির হোসেনের ছেলে সাকিব হোসেন (১৭), কামড্ডা গ্রামের আবদুর রহমানের ছেলে রায়হান (১৬), ভাকড্ডা গ্রামের মানু মিয়ার ছেলে মো. নোমান (১৬), লাকসাম (পূর্ব) ইউনিয়নের তাঁতিপাড়া গ্রামের মনির হোসেনের ছেলে ফরিদ হোসেন (২০), আজগরা ইউনিয়নের পাওতলী গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাসেল হোসেন রায়হান (১৯), মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের সমশেরপুর গ্রামের ইসহাক মিয়ার ছেলে খায়রুল এনাম নোমান (২০ ),  হাজিপুরা গ্রামের রবিউল হোসেনের ছেলে রিয়াদ হোসেন (২০), লালমাই উপজেলার জয়নগর গ্রামের ইয়াছিন মিয়ার ছেলে নাহিদুল ইসলাম জিহাদ (১৬), নাঙ্গলকোট উপজেলার পেড়িয়া গ্রামের মজিবুল হকের ছেলে তৌহিদুল হাসান (১৭)।

লাকসাম থানা পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ছাত্র সংগঠণ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য। তারা রাষ্ট্র বিরোধী নানাহ ধরণের মিছিল করায় এবং নাশকতা সৃষ্টির ঘটনার আশংকায় তাদেরকে আটক করা হয়েছে।

শনিবার (১৩ জুন) আটককৃতদের সন্ত্রাস বিরোধী আইনে (২০০৯) একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কুমিল্লার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এদিকে গ্রেপ্তারকৃতদের মধ্যে অনেকের বয়স ১৮ বছরের কম। তাদের অভিভাবকদের দাবি- সড়কপথ ধরে হেঁটে বাড়ি যাওয়ার সময় অনেককেই পুলিশ অহেতুক আটক করেছে এবং সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের কোমলমতি সন্তানদের আদালতে পাঠিয়েছে। যা অমানবিক ও মানবিকতা পরিপন্থী।

এই ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী ছাত্রলীগের সক্রিয় সদস্য ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে লাকসাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম বাদি হয়ে থানায় সন্ত্রাস বিরোধী আইনে (২০০৯) একটি মামলা রুজু করেছেন এবং তাদেরকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কুমিল্লার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park