1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লাকসামে ছাত্রলীগের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৯৬ চিকিৎসা ব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী জামালপুরে  ৪২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ, আটক দুই পিরোজপুরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ মেগা কর্মসূচির শুভ উদ্বোধন কুড়িগ্রামে এসআই জাহেদুল ইসলামের প্রত্যাহার ও শাস্তির দাবিতে মানববন্ধন নবীনগরে স্বঘোষিত শিল্পপতিসহ একাধিক জনের নামে হত্যা মামলা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন রোগী ৭৯৬ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নাজিরপুরে জরাজীর্ণ বসতঘরের ছেঁড়া ছাউনি নিয়ে বেঁচে থাকা রহমানের পাশে দাঁড়ালেন- মাসুদ সাঈদী এমপি 

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শনিবার, ১৩ জুন, ২০২৬

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামভদ্র গ্রামের অসহায় আব্দুর রহমানের পরিবার দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ বসতঘরে মানবেতর জীবনযাপন করছিল। বিষয়টি জানতে পেরে দ্রুত তার পাশে দাঁড়িয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী এমপি। এমপির সহায়তায় পরিবারটি এখন একটি নিরাপদ আশ্রয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছিলেন আব্দুর রহমান। তার বসতঘরটি ছিল অত্যন্ত জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। সামান্য বৃষ্টিতেই ছাউনির ফাঁক দিয়ে ঘরের ভেতরে পানি ঢুকে পড়ত। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে ভেজা মেঝেতে রাত কাটানো ছিল পরিবারটির নিত্যদিনের বাস্তবতা। নিরাপদ আবাসনের অভাবে তারা প্রতিনিয়ত অনিশ্চয়তা ও দুর্ভোগের মধ্যে জীবনযাপন করছিলেন।

শুক্রবার (১২ জুন) নাজিরপুর উপজেলা পরিষদ চত্বরে আব্দুর রহমানের পুনর্বাসনের জন্য ঢেউটিন, গৃহনির্মাণ সহায়তার নগদ অর্থের চেক এবং শুকনো খাবারসহ বিভিন্ন ত্রাণসামগ্রী তাকে প্রদান করা হয়।

মানবিক এ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাউদ্দিন, নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাক ও উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park