1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
নেপাল থেকে ৪০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ নিতে পারছে না বাংলাদেশ, অনুমোদন দেয়নি ভারত বিশ্বকাপ উন্মাদনায় কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়, এটি উদারপন্থী রাজনৈতিক দল: মির্জা ফখরুল খুলনায় মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি, একজনকে ঢাকায় স্থানান্তর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামির জেল আপিল গ্রহণ হাইকোর্টে চুয়াডাঙ্গা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি মিরপুরে অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের মিশনে বাংলাদেশ কুড়িগ্রামে যাত্রী বেশে একটি চক্র প্রায় সই সুকৌশলের চুরি করছে ব্যাটারি চালিত অটো রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির জেল আপিল ব্রাজিলের শোভাযাত্রায় যোগ দিতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল সমর্থকের

আজকের কিশোররাই বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করবে- মাসুদ সাঈদী এমপি 

আল-আমিন হোসাইন
  • প্রকাশ শুক্রবার, ১২ জুন, ২০২৬

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, ‘আজকের কিশোররাই তাদের মেধা ও উদ্ভাবনী শক্তির মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করবে। বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারলে আগামী দিনের নেতৃত্ব দেবে তারাই।’

তিনি বলেন, ‘বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে নতুন কিছু আবিষ্কার ও উদ্ভাবনের প্রতি আগ্রহী হতে হবে।’

শুক্রবার (১২ জুন) পিরোজপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিজ্ঞান ও উদ্ভাবনী মেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ‘মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের নির্দেশনায় উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।

মাসুদ সাঈদী বলেন, ‘শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধার বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। আধুনিক বিশ্বে জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলার জন্য তরুণ প্রজন্মের সৃজনশীলতা, প্রযুক্তিগত দক্ষতা ও গবেষণাধর্মী উদ্যোগকে কাজে লাগানোর কোনো বিকল্প নেই।’

তিনি আরো বলেন, ‘উন্নত রাষ্ট্র গঠনের মূল ভিত্তি হলো মানসম্মত শিক্ষা ও গবেষণা। কারিগরি, বৃত্তিমূলক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষায় জোর দিলে দক্ষ মানবসম্পদ তৈরি করা সম্ভব। এজন্য তরুণদের উদ্ভাবনী ধারণাকে ব্যবসায়িক মডেলে পরিণত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সহজ অর্থায়ন ও মেন্টরিং সুবিধা প্রয়োজন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল। মেলায় উপজেলার ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে তাদের বিভিন্ন বৈজ্ঞানিক প্রকল্প ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে। প্রদর্শিত প্রকল্পগুলোর মূল্যায়নের ভিত্তিতে সেরা তিনটি প্রতিষ্ঠানকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার প্রদান করা হয়।

এর আগে, মাসুদ সাঈদী নাজিরপুর উপজেলা পরিষদ চত্বরে তার ঐচ্ছিক তহবিল থেকে অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্যে ঢেউটিন, গৃহমঞ্জুরির নগদ সহায়তার চেক ও শুকনো খাবার বিতরণ করেন। এছাড়াও ১৩ জন নারীকে তিন হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা এবং এক অসহায় শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে একটি হুইলচেয়ার প্রদান করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park