কটিয়াদীতে সরকারিভাবে বোরো ধান-চাল সংগ্রহ ২০২৬ কার্যক্রমের উদ্বোধন – দৈনিক দেশেরকথা
মোঃ সাইফুল ইসলাম
১১ মে ২০২৬, ৭:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কটিয়াদীতে সরকারিভাবে বোরো ধান-চাল সংগ্রহ ২০২৬ কার্যক্রমের উদ্বোধন

কিশোরগঞ্জের কটিয়াদীতে সরকারিভাবে চলতি বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১১ মে) দুপুরে কটিয়াদী উপজেলা সরকারি খাদ্য গুদাম প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলীজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন এমপি। তিনি ফিতা কেটে এবং কৃষকদের কাছ থেকে ধান ও চাল মাপার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার ৪৭২ জন কৃষকের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে মোট ১ হাজার ৪১৯ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এছাড়া উপজেলার ৩টি অটো রাইস মিল ও ৪টি হাসকিং মিলের মাধ্যমে প্রতি কেজি চাল ৪৯ টাকা দরে মোট ৩ হাজার ৫১ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কনক কান্তি দেবনাথ বলেন, সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান ও চাল সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। তবে চলতি মৌসুমে অতিবৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে কৃষকদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে। ফলে মানসম্মত ধান-চাল সংগ্রহ এবং লক্ষ্যমাত্রা অর্জন কিছুটা চ্যালেঞ্জের হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ভূঁইয়া, গুদাম পরিদর্শক ও ভারপ্রাপ্ত ওসিএলএসডি ছানোয়ার হোসেন, বিভিন্ন রাইস মিল ও হাসকিং মিলের মালিক, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, “ধান ও চাল সংগ্রহ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। দলের নাম ব্যবহার করে কেউ যেন অনৈতিক সুবিধা নিতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে।”
তিনি আরও বলেন, “মৌসুমের শুরুতেই অতিবৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে হাওরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ইতোমধ্যে বিভিন্ন প্রণোদনা ও ভর্তুকির ঘোষণা দিয়েছে।” এসময় তিনি দলীয় নেতাকর্মীদের কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে সরকারিভাবে ধান সংগ্রহের বিভিন্ন নির্দেশনা তুলে ধরা হয় এবং খাদ্য গুদামের কার্যক্রম পরিদর্শন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়োজকরা আমাদের বাদ পড়া দেখতে চায়—ইরানের অধিনায়ক

আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

‘দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’—চীন ও মালয়েশিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য

সংসদে অতিরিক্ত সময় চাওয়ায় স্পিকারের রসিকতা, ‘এখন সময় চাইয়া লজ্জা দেবেন না’

রোহিঙ্গা সংকট সমাধানে ইতিবাচক ভূমিকার আশ্বাস দিয়েছে চীন: মির্জা ফখরুল

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিরপুর বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১০

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১২

ধর্মপাশা সেলবরষ ইউনিয়নে কৃষক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি আমিন দোজা

১৩

কিশোরগঞ্জে বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠিত

১৪

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

১৫

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

১৭

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

১৮

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

১৯

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০