সজীব ওয়াজেদ জয়ের বিবাহবিচ্ছেদের গুঞ্জন – দৈনিক দেশেরকথা
arif khanh
১৪ জানুয়ারী ২০২৫, ৫:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সজীব ওয়াজেদ জয়ের বিবাহবিচ্ছেদের গুঞ্জন

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর তদন্তে এ তথ্য উঠে এসেছে।

রিপোর্ট নিয়ে নানামুখী আলোচনার মধ্যেই নিজের অবস্থান তুলে ধরে রিপোর্টটিকে ‘ভুল ও বিভ্রান্তিকর’ বলে দাবি করেছেন জয়। একই সঙ্গে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খবরও জানিয়েছেন শেখ হাসিনাপুত্র। তিনি বলেছেন, ‘ক্রিস্টিন এবং আমি আর একসঙ্গে নেই। আমরা প্রায় তিন বছর আগে আলাদা হয়েছি।’

সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে নিজের অবস্থান তুলে ধরেন সজীব ওয়াজেদ জয়।

জয় দাবি করেন, রিপোর্টটি ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভরা। তবে তাদের অসাবধানতা ও বোকামির কারণে রিপোর্টটির মিথ্যা প্রমাণ স্পষ্ট হয়ে উঠেছে। রিপোর্টে কয়েকটি গুরুতর ভুল রয়েছে বলেও জানান জয়। অন্তর্র্বতী সরকার তার এবং তার পরিবারের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে বলেও অভিযোগ করেন জয়।

মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এর প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার সাবেক আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের মালিকানায় আছে বিলাসবহুল আটটি গাড়ি। এ ছাড়া পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে।

তদন্তে ম্যাসাচুসেটস ও ভার্জিনিয়ায় সজীব সজীবের স্ত্রী ক্রিস্টিন এবং ওয়াজেদের সঙ্গে সন্দেহজনক ব্যাংক কার্যক্রমের তথ্যও পাওয়া গেছে বলেও উল্লেখ করা হয়। জয় তার ফেসবুক পোস্টে লিখেন, ‘ক্রিস্টিন এবং আমি আর বিবাহিত নই। আমরা প্রায় তিন বছর আগে আলাদা হয়েছি এবং আমাদের বিবাহবিচ্ছেদ হয়েছে।’

২০২৩ সালের ২৩ এপ্রিল মার্কিন বিচার বিভাগের অপরাধ বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেলের কাছে এফবিআই এসব তথ্য উল্লেখ করে প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনের একটি অনুলিপি গত ডিসেম্বরে দুর্নীতি দমন কমিশন (দুদক) পেয়েছে বলে সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন।

জয়ের দাবি, তারা যে এফবিআই এজেন্টের নাম উল্লেখ করেছে, তিনি বহু বছর আগে এফবিআই থেকে অবসর নিয়েছেন। যাকে জাস্টিস ডিপার্টমেন্ট এর আইনজীবী বলে উল্লেখ করা হয়েছে, তিনি ২০১৩ সালে মারা গেছেন। এ ছাড়া আমার নামে যে গাড়িগুলোর তালিকা দেখানো হয়েছে, সেগুলো আমি ২০ বছরেরও বেশি সময় আগে কিনেছিলাম। একটি বাদে বাকি সব কটি গাড়ি ইতোমধ্যে বিক্রি করা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা কখনো কোনো সরকারি প্রকল্পের সঙ্গে জড়িত ছিলাম না বা তা থেকে অর্থ উপার্জন করিনি। অবশ্যই এ দুই দেশে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। তবে আমাদের কোনো অফশোর অ্যাকাউন্ট নেই। যে পরিমাণ অর্থের কথা বলা হচ্ছে, তা আমরা কেউ কখনো দেখিনি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিল উপজেলা ছাএদলের পদেপার্থী রনি মিঝি জামায়াতের পক্ষ নিয়ে ইউনিয়ন ছাএদলের সভাপতির উপর অতর্কিত হামলা

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র সর্বোচ্চ সতর্ক অবস্থানসহ নজরদারি বৃদ্ধিকরণ

লাকসামে ৬ বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্ধের যৌন নিপীড়নের অভিযোগে থানার মামলা দায়ের

আত্রাইয়ে ভিজিএফ’র চাল পেলেন ১৫ হাজারের অধিক দুস্থ পরিবার

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

বেলুচিস্তানে গাড়ি বোমা হামলায় ২৪ পাকিস্তানি সৈন্য নিহত

লাকসামে তিন স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগ অটোরিকশা চালককে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড প্রদান

রামিসা হত্যা মামলার শুনানির দিন ধার্য ১ জুন

জাবিতে শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি জুনায়েদ, সম্পাদক মিজান

১০

একদিনে আরও ১৬ শিশুর মৃত্যু, হামে মৃতের সংখ্যা বেড়ে ৫২৮

১১

রামিসা হত্যা মামলায় ২ আসামির বিরুদ্ধে চার্জশিট

১২

কুয়েতে জমে উঠেছে কোরবানির পশুর হাট দাম বেশি হিমশিম খাচ্ছেন প্রবাসীরা

১৩

কুমিল্লার লাকসাম প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালামের বিরুদ্ধে এনসিপি নেতার কুরুচিপূর্ণ মন্তব্য ও বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ

১৫

রামিসা হত্যা মামলার চার্জশিট জমা আজ, বিশেষ কোর্টে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার

১৬

ট্রাইব্যুনালের মামলা চলমান অবস্থায় অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত না: চিফ প্রসিকিউটর

১৭

রণদীপের ছেড়ে দেওয়া চরিত্রে বাজিমাত অক্ষয় খান্নার

১৮

বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ চালক

১৯

পশ্চিম তল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার, এলাকায় তীব্র ক্ষোভ

২০