ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের বোমা থাকার অজ্ঞাত হুমকি পেয়ে চরম নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার বিকাল ৪টা ৪৫ মিনিটে ঢাকা-কাঠমান্ডু রুটের বিজি-৩৭৩ ফ্লাইটে এই ঘটনা ঘটে।
ফ্লাইটটি ১৪২ যাত্রী ও ৭ ক্রু নিয়ে ট্যাক্সি করছিলো, তখন বোমার হুমকির খবর আসে। সঙ্গে সঙ্গে সকল যাত্রীকে নিরাপদে নামিয়ে এনে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবীর জানান, অজ্ঞাত একটি নম্বর থেকে ফোনে বোমার হুমকি পাওয়া যায়। তবে বিমানবন্দরের বোমা নিষ্ক্রিয়কারী দল এবং র্যাব দ্রুত ঘটনাস্থলে এসে তল্লাশি চালিয়েছে। এখন পর্যন্ত বোমা পাওয়া যায়নি।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, বিমানবন্দরের সব উড়োজাহাজের কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
মন্তব্য করুন