বরিশালে ‘কৃষি প্রযুক্তি ও পুষ্টিমেলা’ উদ্বোধন – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৪ মে ২০২৬, ৮:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে ‘কৃষি প্রযুক্তি ও পুষ্টিমেলা’ উদ্বোধন

বরিশালে ‘কৃষি প্রযুক্তি ও পুষ্টিমেলা ২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে নগরীর বগুড়া রোডে খামারবাড়ি চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর আয়োজনে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

সিটি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং কৃষকদের মাঝে উন্নত জাতের গাছের চারা বিতরণ করেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি। কৃষকদের প্রযুক্তিনির্ভর চাষাবাদে উৎসাহিত করা গেলে উৎপাদনশীলতা বহুগুণে বৃদ্ধি পাবে এবং কৃষিখাত আরও সমৃদ্ধ হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), বরিশালের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আশিক ইকবাল খান, উপপরিচালক মোসাম্মত মরিয়ম, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. শহিদুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (পিপি) মো. মামুনুর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা উত্তম ভৌমিক এবং বিনা উপকেন্দ্র, বরিশালের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সায়েমা খাতুন।

মেলায় কৃষি খাতে আধুনিক প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবন, উচ্চফলনশীল ও পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদনের নতুন পদ্ধতি এবং কৃষকদের জন্য সহায়ক নানা উপকরণ প্রদর্শন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১০

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১১

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১২

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৩

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৫

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৬

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৭

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৮

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৯

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

২০